আন্তর্জাতিক

অভাবের তাড়নায় ১০ সন্তান প্রসবের প্রতারণা

সান নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার নারীর একসঙ্গে ১০ সন্তান প্রসবের খবরটি মিথ্যা। দেশটির স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, এ ধরনের ঘটনা দেশের কোন হাসপাতালে ঘটেনি।

সমালোচনার মুখে ওই ঘটনায় সবার আগে খবর প্রচার করা প্রিটোরিয়া নিউজের এডিটর পিট রাম্পেদী দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ডিকুপ্লেটের (দশ শিশু) খবর প্রকাশ করার পূর্বে খতিয়ে দেখা উচিত ছিল। ভুল সংবাদ প্রকাশ করায় তিনি দক্ষিণ আফ্রিকার সব গণমাধ্যম ও সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন।

তিনি বলেন, এই ঘটনায় বিশ্বে দেশের গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় কয়েকটি গণমাধ্যমের টানা তদন্তে দশ সন্তান জন্ম দেওয়ার বিষয়টি সাজানো বলে উঠে এসেছে। ওই নারীর পরিকল্পনা ছিল দশ সন্তান জন্মের ঘটনা সামনে এনে খরচ মেটাতে সক্ষম নয় বলে মানুষের অর্থ সহযোগিতা চাওয়া। মূলত জনসাধারণের অর্থসহযোগিতা পাওয়ার আশায় দশ সন্তান জন্ম দেওয়ার ঘটনাটি সাজানো হয়েছে। সে অনুযায়ী তাদের অর্থসহযোগিতা কামনার খবরও কিছু গণমাধ্যমে প্রকাশ হয়। ১০ সন্তান জন্মের খবর প্রকাশের কয়েকদিনের মধ্যেই প্রায় এক মিলিয়ন রেন্ড (স্থানীয় মুদ্রা) ওই নারীর ব্যাংক হিসাবে জমা হয়েছিল।

দশ সন্তান জন্ম দেওয়ার নারী গোসিয়াম থামারা সিথোল (৩৭) গণমাধ্যমকে জানিয়েছেন, স্বামীর পরিবারের সাথে সম্পর্ক ভালো যাচ্ছিল না। তাদের চাপে তিনি এটা করতে বাধ্য হয়েছিলেন।

গত ৬ জুন রাতে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার একটি হাসপাতালে গোসিয়াম থামারা সিথোল (৩৭) একসঙ্গে ১০ সন্তানের জন্ম দেওয়ার খবর ভাইরাল হয়। এরপর খবরটি বিশ্বজুড়ে গণমাধ্যমে প্রকাশ পায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা