আন্তর্জাতিক

ব্রিটেনে তৃতীয় ডেউ নামিয়েছে ডেল্টা

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে গত ২০ জুন একদিনে ১১ হাজার মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। ৪ মাসের মধ্যে এটাই সর্বোচ্চ সংক্রমণ। বেশিরভাগই ডেল্টা স্ট্রেনে আক্রান্ত হয়েছেন।

ব্রিটেনে করোনার তৃতীয় ঢেউ চলে এসেছে বলে দাবি বিশেষজ্ঞদের।

বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন, ব্রিটেনে ডেল্টা স্ট্রেনে সংক্রমণ প্রতি ১১ দিন পরপর দ্বিগুণ হয়ে যাচ্ছে। ২১ জুন লকডাউন সম্পূর্ণভাবে তুলে দেওয়ার কথা ছিল। পরিস্থিতির আঁচ পেয়ে তা আগেই বাতিল করে দেয় দেশটির সরকার। এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে ‘স্বাধীনতার রোডম্যাপ’।

২১ জুন ‘জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন’-এর উপদেষ্টা অ্যাডাম ফিন বলেন, কঠিন পরিস্থিতি। অতিসংক্রামক ডেল্টা স্ট্রেনের বিরুদ্ধে এবার ভ্যাকসিনের লড়াইয়ের সাক্ষ্য হবে ব্রিটেন।

তৃতীয় ঢেউ সম্পর্কে ফিন বলেন, প্রতিদিন সংক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে। একটাই আশা, আগের থেকে হয়তো সংক্রমণের গতি কিছুটা কম থাকবে।

এদিকে করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৬ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃত্যু ছাড়িয়েছে ৫ লাখ। তৃতীয় স্থানে থাকা ভারতে ৩ লাখ ৮৬ হাজারের কিছু বেশি সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা