আন্তর্জাতিক

ভারতে তিন মুসলিমকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ত্রিপুরায় গরু নিয়ে যাওয়ার সময় তিন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে ত্রিপুরার খোয়াই জেলায়, যা বাংলাদেশ সীমান্তের একেবারে কাছাকাছি ।

নিহত তিনজনের নাম জায়েদ হোসেইন (৩০), সাইফুল ইসলাম (১৮) ও বিল্লাল মিয়া (২৮)।

স্থানীয় তেলিয়ামুড়া থানার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গত রোববার ভোররাতে একটি গাড়িতে পাঁচটি গরু-মহিষ নিয়ে যাওয়ার সময় এই তিন ব্যক্তিকে তাড়া করে গ্রামবাসী। গরু চুরি করে পালাচ্ছে সন্দেহে তাদের ধরে গণপিটুনি দেয়া হয়।

প্রথমে উত্তর মহারানিপুর গ্রামের কাছে গাড়িটিকে ধরে এর দুই আরোহীকে ঘটনাস্থলেই পিটিয়ে মারে গ্রামবাসী। একজন সেখান থেকে পালাতে সক্ষম হলেও একটু দূরে মুঙ্গিয়াকামি গ্রামের কাছে স্থানীয়দের হাতে ধরা পড়েন। সেখানে তাকেও পিটিয়ে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডে দুটি আলাদা গণপিটুনির মামলা হলেও সোমবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

সান নিউজ/এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা