আন্তর্জাতিক

ভারতে বাড়ছে পেঁয়াজের দাম

আন্তর্জাতিক ডেস্ক: পেঁয়াজের দাম বাড়ছে ভারতের পশ্চিমবঙ্গে। ভারতীয় মুদ্রায় প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা করে কিনতে হচ্ছে। কেজিতে অন্তত ১০ টাকা করে বেড়েছে।

জানা গেছে, ভারতে গত বছরও একটা নির্দিষ্ট সময়ে পশ্চিমবঙ্গে পেঁয়াজের দাম বেড়েছিল। ব্যবসায়ীরা বলছেন, ওই দুই বছরের মূল্যবৃদ্ধির কারণ আলাদা। তবে, এ বছর পেঁয়াজের দাম বৃদ্ধির মূল কারণ হিসেবে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে পেঁয়াজের স্টক আপাতত শেষ।

এখন বাজারে পেঁয়াজ বলতে যা আছে তার পুরোটাই মহারাষ্ট্র থেকে আনা। করোনা পরিস্থিতিতে মহারাষ্ট্র থেকে পেঁয়াজ আনতে পরিবহণের খরচ হচ্ছে বেশি। তাছাড়া প্রতিদিন বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। সেই দাম যোগ হচ্ছে দ্রব্যমূল্যের সঙ্গে। শুধু পেঁয়াজ নয়, অন্যান্য তরকারির দামও ডিজেলের মূল্য বৃদ্ধির কারণেই বাড়তে পারে।

পশ্চিমবঙ্গের এক পেঁয়াজ বিক্রেতা বলছেন, এ বছর ঝড়ের গতিতে পেঁয়াজের মজুদ শেষ হয়ে গেল। এখন পেঁয়াজ মানেই ভরসা নাসিক। সেই কারণেই খুচরা বাজারে হঠাৎ এমন দাম বৃদ্ধি। পেঁয়াজের দাম এক দিনেই কেজি প্রতি ১০ টাকা বেড়েছে।

পেঁয়াজ কিনতে ৩০০ টাকা বেশি দাম দিতে হচ্ছে। আগে যে পেঁয়াজ ৮০০-৯০০ টাকায় কিনতাম এখন তা ১২০০ টাকায় কিনতে হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনের ডামাডোলে মধ্যেই জ্বালানি ও পেঁয়াজের মজুদ না থাকায় বাড়ছে পেঁয়াজের দাম।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর

সালমান শাহর মৃত্যু নিয়ে রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক বক্তব্য...

শপথ নিলেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা

কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার (৭ আগ...

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে একটি বল। ১৯৮৬ বিশ্বক...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা