আন্তর্জাতিক

ভারতে ৩ হাজার ডাক্তারের পদত্যাগ

সান নিউজ ডেস্ক : করোনার ভয়াবহতায় নাজেহাল ভারত। এশিয়ার অন্যতম পরমাণু শক্তিধর এ দেশটি ছোট্ট ভাইরাসের বিরুদ্ধে চরমভাবে নাস্তানাবুদ। মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে দেশটি। এ পরিস্থিতিতে সরকারের প্রতিরোধ কার্যক্রম বা জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতার উদ্যোগ নেই। ফলে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বলা হচ্ছে, ভারতে সরকারিভাবে মৃত্যুর যে সংখ্যা প্রকাশ করা হচ্ছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশ কয়েকগুণ বেশি।
এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই দেশটির মধ্যপ্রদেশের প্রায় তিন হাজার জুনিয়র ডাক্তার পদত্যাগ করেছেন।

করোনা আক্রান্ত হলে নিজেরসহ পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া, বৃত্তি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট ডাকেন ভারতের মধ্যপ্রদেশের চিকিৎসকরা। হাইকোর্ট তাদের এই ধর্মঘটকে অবৈধ ঘোষণা করে। প্রতিবাদে রাজ্যটির ছয়টি হাসপাতালের তিন হাজার নবীন ডাক্তার একযোগে পদত্যাগ করেছেন।

সোমবার ধর্মঘট শুরুর পর বৃহস্পতিবার মধ্যপ্রদেশের হাইকোর্ট বলেন, চিকিৎসকদের এই ধর্মঘট অবৈধ। ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দেয়ার নির্দেশ দেন কোর্ট।

এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় নবীন চিকিৎসকদের সংগঠন-মধ্যপ্রদেশ জুনিয়র ডক্টর এসোসিয়েশন। এরপর শুক্রবার সন্ধ্যায় রাজ্যের ছয় হাসপাতালের প্রায় তিন হাজার নবীন চিকিৎসক একযোগে পদত্যাগ করেন।

আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা