আন্তর্জাতিক

পুত্রবধূকে জড়িয়ে‘তোমারও করোনা হোক’

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিশ্বের নানা স্থানে নানা ধারণে ঘটনা ঘটচ্ছে। করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে ছিলেন শাশুড়ি। স্বাভাবিকভাবেই বাড়ির ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনি সকলেই তার কাছ থেকে নিরাপদ দূরত্বে ছিলেন।

খাবার দেয়া হত ঘরের বাইরে থেকে। কিন্তু এই অবস্থা আর বেশি দিন সহ্য করতে পারলেন না তিনি। হঠাৎ একদিন হাজির হন পুত্রবধূর ঘরে। গিয়েই তাকে তাকে জড়িয়ে ধরে বললেন, ‘তোমারও করোনা হোক’।

ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা প্রদেশের সোমারিপেটা গ্রামে। শাশুড়ির এমন আচরণে গ্রামের অনেকেই অবাক হয়ে গেছেন।

ওই পরিবারের ২০ বছরের পুত্রবধু জানিয়েছেন, কয়েক দিন আগে করোনা হওয়ায় শাশুড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব রেখে চলছিলেন পরিবারের সকলে।

কিন্তু শাশুড়ির বিষয়টা পছন্দ হয়নি। তাই পুত্রবধূর কাছে এসে তিনি বলেন, ‘আমি মরে গেলে তোমরা ভাল থাকতে চাও?তোমারও করোনা হোক।’ বলেই জাপটে ধরেন পুত্রবধূকে।

এ ঘটনার পরেই অবশ্য ছেলে-পুত্রবধূ ওই শাশুড়িকে বাড়ি থেকে অন্যত্র পাঠিয়ে দেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। কয়েক দিন পরে পরীক্ষা করে দেখা যায়, পূত্রবধূও করোনা পজিটিভ। ফলে তাকেও ছাড়তে হয় বাড়ি। আপাতত নিজের বোনের কাছে আছেন তিনি।

সূত্র : সংবাদ প্রতিদিন, আনন্দবাজার পত্রিকা

সাননিউজ/এএসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা