আন্তর্জাতিক

চীনের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সিচুয়ান প্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয় ফেংইয়ুন-ফোর বি বা এফ ওয়াই ফোর বি স্যাটেলাইট। স্থানীয় সময় বৃস্পতিবার (৩ জুন) ১২টা ১৭ মিনিটে চীনের নিজস্ব লংমার্চ থ্রি বি রকেটে করে শিচাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি পাঠানো হয়। লংমার্চ রকেটে করে চীনের ৩৭২তম অভিযান এটি।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের খবরে বলা হয়, বৃহস্পতিবার পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণ করা নতুন প্রজন্মের স্যাটেলাইটটি আবহাওয়ার বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ ও পূর্বাভাসের কাজে ব্যবহৃত হবে বলে জানানো হয়। একই সঙ্গে পরিবেশ ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ করবে ফেংইয়ুন-ফোর বি। কৃষি, বিমান, সমুদ্র ও পানির বিভিন্ন জরিপেও ব্যবহার হবে।

বিশেষ এই স্যাটেলাইট ও রকেটটি যৌথভাবে নির্মাণ করেছে চীনের মহাকাশ ও প্রযুক্তি করপোরেশনের অধীনে থাকা শাংহাই একাডেমি অব স্পেসফ্লাইট টেকনোলজি এবং চায়না একাডেমি অব লঞ্চ ভিহাইকল টেকনোলজি। চীনের আবহাওয়া দপ্তরের প্রচেষ্টায় এই স্যাটেলাইট নির্মিত হয়েছে এবং তারাই এটি তদারকি করবে।

এর আগে পৃথিবীর ভূমিসম্পদ নজরদারি, রিমোর্ট কন্ট্রোল স্যাটেলাইটসহ বিভিন্ন কাজে ব্যবহৃত শতাধিক স্যাটেলাইটের সফলভাবে উৎক্ষেপণ করে চীন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা