আন্তর্জাতিক

সরকারি টাকায় নাস্তা করে বিপাকে প্রধানমন্ত্রী!

সান নিউজ ডেস্ক : পরিবারের সকালের নাস্তার জন্য প্রতি মাসে ৩০০ ইউরো সরকারি কোষাগার থেকে নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিন। দেশটির শীর্ষস্থানীয় একটি ট্যাবলয়েডের প্রতিবেদনে বলা হয়েছে, কোষাগার থেকে প্রধানমন্ত্রী অর্থ নিলেও প্রেসিডেন্ট নিজের অর্থ থেকে এই ধরনের ব্যয় বহন করেন।

ফিনল্যান্ডবাসীর গড় আয় ৪৫ হাজার ডলার মানে প্রায় ৪০ হাজার ইউরো। মাসে জনপ্রতি ৩ হাজার ৪০০ ইউরোর মতো। সেই দেশে নাস্তায় এই পরিমাণ অর্থকে ব্যয়বহুল মনে করছেন অনেকে।

এখন প্রধানমন্ত্রীর দফতরকে বলা হয়েছে রাষ্ট্রের টাকায় প্রধানমন্ত্রী আসলেই কী কী খেতে পারবেন কতটা ব্যয় করতে পারবেন সেটা পরিষ্কার করে জানাতে। প্রতিবেদনে বলা হয়েছে, ম্যারিনের আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন, তারা পারিবারিক কাজে কেউ এত অর্থ খরচ করেননি।

ফিনল্যান্ডের নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রী একটি বাড়ি পাবেন। সেই বাড়ির ভাড়া এবং সংস্কার কাজের পাশাপাশি আলো, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ফার্নিচারের খরচ দেয়া হবে। এই নিয়মে খাবারের বিষয়ে কিছু বলা নেই।
ফিনল্যান্ডের প্রেসিডেন্টের জন্যও একই সুযোগ-সুবিধা প্রযোজ্য। প্রেসিডেন্টের অফিস থেকে সংবাদমাধ্যমটিকে বলা হয়েছে, নিত্য-প্রয়োজনীয় জিনিসের জন্য তিনি সরকারি অর্থ ব্যয় করেন না। সূত্র : হেলসিংকি টাইমস।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা