আন্তর্জাতিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল সিনোভ্যাকের টিকা

জরুরি ব্যবহারের জন্য সিনোভ্যাক কোম্পানির কোভিড-১৬ টিকাকে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি চীনের দ্বিতীয় করোনাভাইরাস টিকা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (১ জুন) রাতে এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, এ অনুমোদনের মধ্য দিয়ে বিশ্বের দরিদ্র দেশগুলোতে টিকা বিতরণের উদ্যোগ কোভ্যাক্সে চীনের এই টিকা ব্যবহারের সুযোগ তৈরি হল।

গবেষণায় দেখা গেছে, সিনোভ্যাকের টিকা গ্রহীতাদের অর্ধেকের বেশি মানুষ উপসর্গযুক্ত করোনা থেকে রক্ষা পেয়েছেন। আর শতভাগ গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়ার মতো অবস্থা হওয়া থেকে মুক্ত হয়েছেন।

সিনোভ্যাকের টিকা এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার হচ্ছে। ১৮ বছরের বেশি বয়সীদের দুই ডোজের এ টিকা দেওয়া হয়। প্রথম ডোজের ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হয়।

ডব্লিউএইচও বলেছে, জরুরি ব্যবহারের অনুমোদনের অর্থ হলো টিকাটি নিরাপত্তা, কার্যকারিতা ও প্রক্রিয়াজাতকরণে আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা