আন্তর্জাতিক

ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের শেষ দেখতে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে বিরোধী দলগুলো। সরকার গঠনে ইসরায়েলে ইয়েশ আতিদ দলের প্রধান ইয়ায়ির লাপিদের হাতে থাকা ২৮ দিন মেয়াদ শেষ হচ্ছে আগামী বুধবার।

রোববার (৩০ মে) ইসরায়েলের সংবাদমাধ্যমে প্রচার করেছে, সম্ভাব্য জোট সরকার গঠনের একদম কাছাকাছি চলে এসেছেন সাবেক এই ইসরায়েলি সাংবাদিক।

এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও লিকুদ দলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসন শেষ হতে চলছে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলি পার্লামেন্টে ছয় আসন পাওয়া রক্ষণশীল ইয়ামিনা পার্টির প্রধান নাফাতলি বেনেটের সঙ্গে লাপিদ জোট সরকার গঠনের জন্য আলোচনা করছিলেন। লাপিদের সঙ্গে জোট সরকার গঠনে সম্মতির বিষয়ে বেনেট রোববার অবস্থান জানিয়েছেন। তবে এর আগে বেনেটকে নিজ দলীয় নেসেট সদস্যদের লাপিদের সঙ্গে জোট গঠনের বিষয়ে সম্মত করাতে হবে।

জোট সরকার গঠনে বেনেট সম্মতি দিলেও নির্ধারিত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছেন না ইয়ায়ির লাপিদ। সরকার গঠনের জন্য নেসেটের আরব-ইসরায়েলি সদস্যদের সমর্থনের প্রয়োজন হচ্ছে তার। ইসরায়েলে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতায় গত ২৩ মার্চ দুই বছরের মধ্যে চতুর্থ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এই নির্বাচনেও কোনো দল বা জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়।

ইসরায়েলে সরকার গঠনের জন্য ১২০ আসনবিশিষ্ট আইন পরিষদ নেসেটের ৬১ সদস্যের সমর্থনের প্রয়োজন হয়। প্রথম দফা আলোচনার পর নেসেটের ৫২ সদস্য প্রধানমন্ত্রী পদে নেতানিয়াহুর সুপারিশ করায় এপ্রিলের শুরুতে তাকে সরকার গঠনের জন্য প্রথম মনোনয়ন দেন রিভলিন। সংখ্যাগরিষ্ঠতা অর্জিত না হলেও ওই সময় এটিই ছিল সর্বোচ্চ মনোনয়ন।

কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জনে নেতানিয়াহুকে সমর্থন করা জিউনিস্ট পার্টি কোনো আরব দলের সঙ্গে সরকার গঠনের অস্বীকৃতি জানানোয় তিনি সরকার গঠনে ব্যর্থ হন। নেতানিয়াহুর ব্যর্থতার পর ৫ মে নতুন করে নেসেট সদস্যদের সঙ্গে আলোচনা করেন প্রেসিডেন্ট রিভলিন। নতুন আলোচনায় রক্ষণশীল ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেটের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির এক প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে মোট ৫৬ সদস্যের সুপারিশ পান লাপিদ।

ক্ষমতা ভাগাভাগির এই প্রস্তাবনায় লাপিদ ও বেনেট পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। প্রস্তাবনা অনুসারে প্রথম দফায় লাপিদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়? 

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

৯৩ শিক্ষানবিশ এএসপিকে একযোগে বদলি

একযোগে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি...

বেড়েছে উৎপাদন কিন্তু সংকটে দেশের চা-শিল্প

ব্রিটিশ আমল থেকে অর্থাৎ প্রায় ১৭০ বছর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখ...

আশুলিয়ায় জুলাই শহীদদের স্মরণে স্মৃতি সমাবেশ

ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহতদের সু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা