আন্তর্জাতিক

করোনা নেগেটিভ মা, জন্ম দিলেন করোনা আক্রান্ত শিশু!

আন্তর্জাতিক ডেস্ক: এক সদ্যজাত শিশুর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ঘটনাটি হলো ভারতের উত্তরপ্রদেশের বারনসি শহরে। যদিও সিজারিয়ান অপারেশনের আগে তার মায়ের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। ঘটনাটি যথেষ্ট অবাক করেছে সবাইকে।

তবে বিষয়টি ততটাও অবাক করার মতো নয় স্যার সুন্দর লাল হসপিটালের চিকিৎসকদের কাছে। সেখানকার মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর কে কে গুপ্তা বৃহস্পতিবার বলেন, আরটি-পিসিআর পরীক্ষা পদ্ধতির কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং ওই মায়ের নমুনা আবার পরীক্ষা করা হবে।

সন্তান ধারণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই নিয়মিত ওই হাসপাতালের চিকিৎসকদের শরণাপন্ন হতেন ওই নারী। গত মঙ্গলবার তাকে ভর্তি করা হয়।

সদ্যজাত শিশুটির বাবা বলেন, স্ত্রীকে হাসপাতালে ভর্তি করাতে গেলে কোভিড টেস্ট করাতে বলা হয়। টেস্টে নেগেটিভ এলেই চিকিৎসকরা তাকে ভর্তি করান। বুধবার আমার স্ত্রী একটি কন্যাসন্তানের জন্ম দেন।

পরে হাসপাতালের কর্মীরা আমাকে জানান যে আমার সন্তান করোনাভাইরাসে আক্রান্ত।

এ বিষয়ে প্রফেসর গুপ্তা বলেন, আরটি-পিসিআর পরীক্ষা ৭০ শতাংশ নির্ভুল। অর্থাৎ ৩০ শতাংশ ক্ষেত্রে ভুল ফলাফল আসতে পারে। এ ধরনের ঘটনায় সন্দেহ দূর করতে দ্বিতীয়বার পরীক্ষা করা হয়। এক্ষেত্রেও সেটাই করা হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা