আন্তর্জাতিক

সৌদির আকাশে ইসরায়েলি বিমান নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ করেই ইসরায়েলি বিমানের জন্য নিষিদ্ধ করা করা হরো সৌদি আরবের আকাশপথ।

মঙ্গলবার (২৫ মে) সৌদি এ সিদ্ধান্ত নেয় বলে জানায় তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু। তবে কী কারণে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা প্রতিবেদনটিতে পরিষ্কার করা হয়নি।

গত বছর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল। এরপর ওই বছরের নভেম্বরে ইসরায়েলকে আকাশ ব্যবহারের অনুমতি দেয় সৌদি আরব। কিন্তু হঠাৎ করেই ইসরায়েলি বিমানের জন্য বন্ধ করে দেয়া হলো সৌদির আকাশপথ। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে আনাদোলু জানায়, সৌদি আরবের আকাশপথ ব্যবহার করতে না দেওয়ায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে আমিরাতের উদ্দেশে উড্ডয়নের জন্য অপেক্ষমান ফ্লাইট বাতিল করা হয়। এ কারণে যাত্রীদের ১০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

ইসরায়েল ও সংযুক্তর আরব আমিরাতের মধ্যে ফ্লাইট চলাচলে সৌদি একটি গুরুত্বপূর্ণ রুট। সৌদির পরিবর্তে অন্য কোনো রুট বেছে নেওয়া হলে ইসরায়েল থেকে তিন ঘণ্টার পরিবর্তে দুবাই পৌঁছাতে আট ঘণ্টার বেশি সময় লাগে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা