আন্তর্জাতিক

ইসরায়েলকে হামাস নেতার চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক: কয়েকদিন আগেই ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা শাখার প্রধান ইয়াহিয়া সিনাওয়ারকে হত্যার হুমকি দেয় ইসরায়েল। সেই হুমকি গ্রহণ করে পাল্টা ইসরায়েলকে ৬০ মিনিটের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সিনাওয়ার।

গাজা যুদ্ধ সম্পর্কে বুধবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিনওয়ার। ওই সংবাদ সম্মেলন শেষে তিনি এ চ্যালেঞ্জ ঘোষণা করেন। খবর পার্সটুডের

ইহুদিবাদী ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ সম্প্রতি হুমকি দিয়েছিলেন, ইয়াহিয়া সিনাওয়ারের পাশাপাশি হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডসের কমান্ডার মোহাম্মাদ দেইফকে হত্যা করতে চায় তেল আবিব।

এ সম্পর্কে সংবাদ সম্মেলনে ইয়াহিয়া সিনওয়ারকে প্রশ্ন করা হয় যে, তিনি এ হুমকিতে বিচলিত কিনা। উত্তরে হামাস নেতা বলেন, হার্ট অ্যাটাকে বা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু তার কাম্য নয় তিনি বরং ইসরায়েলি বিমান হামলায় শহীদ হয়ে যেতে চান।

সংবাদ সম্মেলন শেষ করে তিনি বলেন, আমি এখন থেকে বেনি গান্তেজকে ৬০ মিনিটের সময় দিচ্ছি। আমি এখান থেকে গাজার রাজপথ ধরে পায়ে হেঁটে নিজের বাসভবনে যাচ্ছি। পারলে যেন তারা আমাকে এই সময়ের মধ্যে হত্যা করে।

ফিলিস্তিনি সূত্রগুলো সংবাদ সম্মেলন শেষে ইয়াহিয়া সিনওয়ারের বাসভবনে হেঁটে যাওয়ার ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে তিনি নিজের প্রতিশ্রুতি বজায় রেখে পায়ে হেঁটে বাসায় গেছেন।

ইসরায়েল গাজার উন্মুক্ত স্থানে বিমান হামলা চালিয়ে ২০০৪ সালের ২২ মার্চ হামাসের প্রতিষ্ঠাতা নেতা শেখ আহমাদ ইয়াসিনকে হত্যা করে। একই বছরের ১৭ এপ্রিল দখলদার ইসরায়েলের একই ধরনের হামলায় হামাসের সহযোগী প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ রানতিসির মৃত্যু হয়। এরপর এরকম হামলা চালিয়ে হামাসের একাধিক নিচের সারির নেতাকে হত্যা করলেও সংগঠনটির কোনো শীর্ষ নেতাকে আর হত্যা করতে পারেনি তেল আবিব।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা