আন্তর্জাতিক

রামদেবের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানি মামলা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের মহামারিতে অ্যালোপ্যাথিক ওষুধ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ইয়োগা গুরু রামদেবের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) এর উত্তরাখণ্ড শাখা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার।

এক নোটিশে আইএমএ জানিয়েছে, ভিডিও বার্তায় অ্যালোপ্যাথিক ওষুধ নিয়ে নিজের বিবৃতি বদলানো এবং ক্ষমা চাইতে হবে রামদেবকে। তার জন্য তাকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। তিনি ক্ষমা না চাইলে এক হাজার কোটি টাকা দাবি করা হবে।

আনন্দবাজার জানায়, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিংহ রাওয়াতকেও রামদেবের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।

সম্প্রতি এক ভিডিওতে রামদেবকে বলতে শোনা যায়, চিকিৎসা বা অক্সিজেন না পেয়ে যত মানুষ মারা গিয়েছেন তার চেয়ে অনেক বেশি মানুষ মারা গিয়েছেন অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে। অ্যালোপ্যাথি এক দেউলিয়া হয়ে যাওয়া বিজ্ঞান।

এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়। এরপরেই সমালোচনা শুরু হয়ে যায়। রামদেবের উদ্দেশে চিঠি লিখেছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনও। সেখানে তিনি লেখেন, আপনার মন্তব্যে দেশবাসী আহত হয়েছেন। ফোনে এ কথা আপনাকে জানিয়েছি। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দেশবাসীর কাছে ঈশ্বরের মতো। তারা প্রাণের ঝুঁকি নিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ে চলেছেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা