আন্তর্জাতিক

ইয়াসের আঘাতে বিধ্বস্ত ওড়িশা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস ভারতের ওড়িশার বালেশ্বরে ১৫৫ কিলোমিটার গতিতে আঘাত হেনেছে। বুধবার সকাল ১০টার দিকে ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার বেগে ওড়িশার বালেশ্বরের দক্ষিণে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস। ওই অঞ্চলে ৩ ঘণ্টা তাণ্ডব চালায় ঝড়টি। এতে ভয়াবহ প্রভাব পড়ে পশ্চিমবঙ্গের দিঘা উপকূলীয় এলাকায়ও।

ইয়াসের প্রভাবে ওড়িশায় দুইজন ও পশ্চিমবঙ্গে দুইজনের মৃত্যু হয়েছে। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়। উপড়ে পড়ে গাছ। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে উপকূলীয় এলাকা। ঝড় চলাকালীন সময় মানুষের মধ্যে তীব্র আতংক দেখা দেয়। খবর এনডিটিভির।

দিঘায় জলের প্রবল জলোচ্ছ্বাসে কার্যত পানির নিচে চলে গিয়েছে সমুদ্র তীরবর্তী এলাকা। ভেসে গিয়েছে বিস্তীর্ণ অঞ্চল। ধামড়াতেও প্রবল জলোচ্ছ্বাস দেখা দেয়। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণ। বিধ্বস্ত দিঘায় উদ্ধার অভিযানে নামে সেনা সদস্যরা।

মঙ্গলবার রাত থেকেই দিঘায় শুরু হয়েছিল বৃষ্টি। সমুদ্রে ঢেউয়ের উচ্চতাও বাড়ছিল। সময় যত এগিয়েছে তত বৃষ্টির তীব্রতা বাড়ে। সেই সঙ্গে দিঘা ও নিউ দিঘায় গার্ডরেল ছাপিয়ে জল ঢুকতে শুরু করে। তার ফলে বুধবার সকালেই জলমগ্ন হয়ে যায় মূল শহর। ঘূর্ণিঝড় আসার আগেই সর্বোচ্চ সতর্কতা জারি করে প্রশাসন। পশ্চিমবঙ্গে নামানো হয় সেনা।

ঘূর্ণিঝড় মোকাবিলায় মমতার সরকারের ভূমিকার প্রশংসা করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, 'আমফানের মতো পরিস্থিতি তৈরি হোক কেউ আমরা চাই না। ঘূর্ণিঝড় মোকাবিলায় কেন্দ্র-রাজ্য একসঙ্গে যেভাবে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। সব কাজেই এভাবে সমন্বয় রাখা প্রয়োজন।'

ওড়িশায় প্রায় ১৪ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। পশ্চিমবঙ্গেও দেড় লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। ওড়িশা সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, এত মানুষকে নিরাপদ আশ্রয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে রাখা রীতিমতো কঠিন কাজ। ফলে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা