আন্তর্জাতিক

ফুঁসছে ইয়াস, ১৮৫ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে 

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস গতিবেগ বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে।

মঙ্গলবার (২৫ মে) সকালে ভারতের নয়াদিল্লির আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৬ ঘণ্টা ধরে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে ইয়াস। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৪২০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি।

বুধবার দুপুরে স্থলভাগে আছড়ে পড়ার সময় ইয়াসের গতিবেগ ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার, সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার হতে পারে বলেও জানিয়েছে ভারতের কেন্দ্রীয় এই আবহাওয়া দফতর।

এদিকে গতিবেগ বাড়লেও গতিপথ একই রয়েছে ইয়াস’র। অর্থাৎ বুধবার দুপুরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ওডিশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের দিঘার মধ্যবর্তী ওডিশার বালেশ্বরের কাছ দিয়েই ইয়াস অতিক্রম করবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে ১৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৮ ডিগ্রি ৬ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এই মুহূর্তে ওডিশার পারাদ্বীপ থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব, ওডিশার বালেশ্বর থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব, পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৪২০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ৪৭০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ইয়াস।

মঙ্গলবারের মধ্যে ইয়াস অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলেই জানিয়েছে নয়াদিল্লির মৌসম ভবন। তারপর আরও উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার সকালের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে পশ্চিমবঙ্গ ও ওডিশার স্থলভাগের কাছে পৌঁছনোর কথা ইয়াস’র।

বুধবার দুপুরে শক্তিশালী রূপ নিয়েই ওডিশার বালেশ্বরের কাছ দিয়ে অতিক্রম করে ঘূর্ণিঝড়টি চলে যাবে ঝাড়খণ্ডের দিকে।

এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি রাজ্যের উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া ও হুগলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্বাস্থ্য, বিদ্যুৎ-সহ রাজ্য প্রশাসনের অন্যান্য দফতরগুলো যুদ্ধকালীন তৎপরতায় ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্ততি নিচ্ছে। চালু করা হয়েছে কন্ট্রোল রুমও।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা