আন্তর্জাতিক

টিকা নিলে মিলবে গরু

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের এক জেলার কর্তৃপক্ষ করোনাভাইরাসের টিকা গ্রহণে মানুষকে উৎসাহিত করতে অভিনব এক উদ্যোগ নিয়েছে। টিকা গ্রহণকারীদের মধ্যে প্রতি সপ্তাহে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে একজন ভাগ্যবানকে নির্বাচিত করা হবে।

সেই ভাগ্যবান পাবেন দশ হাজার ভাট (থাই মুদ্রা) মূল্যমানের একটি গরু। ২৪ সপ্তাহ ধরে চলবে এই কর্মসূচি।

থাইল্যান্ডের চিয়াং মাই প্রদেশের মায়ে চায়েম জেলায় এই কর্মসূচি চালু করা হয়েছে। এই সপ্তাহের শুরুতে কর্মসূচিটির ঘোষণা দেওয়ার পর থেকেই ৪৩ হাজার বাসিন্দার জেলাটিতে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

জেলা প্রধান বুনলু থামথারানুরাক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘কয়েক দিনের মধ্যে টিকা নিবন্ধনকারীদের সংখ্যা শত শত থেকে হাজার হাজারে পৌঁছেছে। গ্রামবাসী গরু পছন্দ করে। গরু বিক্রি করে অর্থ পাওয়া যায়।’

বুনলু থামথারানুরাক জানান, অগ্রাধিকা গ্রুপের চার হাজার মানুষ নিবন্ধন করেছেন। এই গ্রুপে ৬০ বছরের বেশি বয়সী এবং আগে থেকেই ঝুঁকিতে থাকা মানুষেরা রয়েছেন। আগামী ৭ জুন থেকে টিকা প্রদান শুরু হবে।

নিবন্ধনে আগ্রহী করে তুলতে থাইল্যান্ডের অন্য প্রদেশগুলোও অভিনব উদ্যোগ নিচ্ছে। যেমন স্বর্ণের নেকলেস, দোকানের ডিসকাউন্ট কুপন কিংবা নগদ অর্থের মতো পুরস্কারও ঘোষণা করা হচ্ছে।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। দেশটির মোট আক্রান্ত রোগী এক লাখ ১৯ হাজার ৫৮৫ জন। আর মারা গেছে ৭০৩ জন। এর বেশিরভাগই গত দুই মাসের মধ্যে আক্রান্ত হয়েছেন বা মারা গেছেন।

থাইল্যান্ডের ছয় কোটি ৬০ লাখ জনগোষ্ঠীর মধ্যে অন্তত ১৬ লাখ ৪০ হাজার মানুষ ইতোমধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন। আরও প্রায় ৭০ লাখ মানুষ নিবন্ধন করে ফেলেছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা