আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ইরানের সংসদ

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর মার্কিন সরকার একতরফা ও অবৈধভাবে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করার দাবি করেছে ইরানের জাতীয় সংসদ।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা নিয়ে জোরদার কূটনৈতিক আলোচনা চলছে তখন ইরানের জাতীয় সংসদ এই দাবি জানালো। জাতীয় সংসদ বলেছে, ইরানের ওপর থেকে সত্যিকার অর্থেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে কিনা তার যাচাই-বাছাইও হতে হবে।

ইরানের সংসদ সদস্যরা আরো বলেছেন যে, পরমাণু সমঝোতা সম্পর্কিত ইরান এবং অন্য দেশের মধ্যকার আলোচনাকে তখনই ফলপ্রসূ বলে গণ্য করা হবে যখন সেই সমস্ত আলোচনা থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরান অর্থনৈতিকভাবে লাভবান হবে। সংসদ সদস্যরা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার কোনভাবেই গ্রহণযোগ্য হবে না। তারা বলেছেন, ইরানের ওপর থেকে যদি শতকরা একশভাগ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হয় তাহলে ধরে নেয়া হবে যে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় নি।

ইরানি সংসদ সদস্য আরো বলেছেন, ভিয়েনা আলোচনা থেকে একথা পরিস্কার হয়েছে যে, আমেরিকা অথবা তার ইউরোপীয় মিত্ররা কেউই এখন পর্যন্ত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে আন্তরিকতা দেখাতে পারে নি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা