আন্তর্জাতিক

ভারতে একদিনে মৃত্যু ৪৫২৯

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু দিন দিন বেড়েই চলেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চার হাজার ৫২৯ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন দুই লাখ ৮৩ হাজার ২৪৮ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই লাখ ৬৭ হাজার ৩৩৪ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন দুই কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৩৩০ জন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

বুধবার (১৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও রাজস্থান।

এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গে শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৪২৮ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৫ জন।

ভারতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৮ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা