আন্তর্জাতিক

সমুদ্রের তলদেশে শরীরচর্চা!

আন্তর্জাতিক ডেস্ক: শরীরিকভাবে সুস্থ থাকতে প্রয়োজন হয় নিয়মিত শরীরচর্চা। কিন্তু তাই বলে সমুদ্রের তলদেশে গিয়ে শরীরচর্চার দৃশ্য খুব একটা চোখে পড়ে না। কিন্তু সম্প্রতি এমনই কাণ্ড ঘটিয়েছেন ভারতের পন্ডিচেরির এক যুবক।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমুদ্রের তলদেশে গিয়ে অরভিন্দ নামের এই যুবকের শরীরচর্চার ভিডিও ভাইরাল হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ১৪ মিটার নিচে পানির তলদেশে শরীরচর্চা করেন তিনি।

কিন্তু ডাঙায় এতো জায়গা থাকতে পানির নিচেই কেন গেলেন অরবিন্দ? নেটিজনদের অনেকেই ভিডিওর নিচে মন্তব্য করেছেন।

মূলত, অরবিন্দ পেশাদার স্কুবা ডাইভার। দুই দশক ধরে এই কাজ করেন তিনি। বর্তমানে ভারতে করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় সকলকে শরীরচর্চায় উৎসাহিত করতেই এমন উদ্যোগ নিয়েছেন অরবিন্দ।

তিনি মনে করেন, কেউ যদি প্রতিদিন ৪৫ মিনিট শরীরচর্চা ও ব্রিদিং এক্সারসাইজ করে তাহলে ফুসফুসের কার্যক্ষমতা বাড়বে। এর ফলে করোনা সংক্রমণ হলেও তা বিশেষ ক্ষতি করতে পারবে না।

পেশাদার হলেও বিশেষ এই ভিডিও তৈরি জন্য সবরকম সতর্কতাই অবলম্বন করেন অরবিন্দ। চোখে ছিল প্রোটেকটিভ আই গিয়ার। পরনে ছিল সাঁতারের বিশেষ পোশাক।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে পানির নিচে বিয়ে করেন ভারতের চেন্নাইয়ের ভি চিনাদুরি ও এস শ্বেতা। ৬০ ফুট পানির নিচে বিয়ে করেন এই জুটি। বিয়ের পোশাকেই পানিতে ডুব দিয়েছিলেন তারা।

সব আনুষ্ঠানিকতা সেরে যখন তারা সৈকতে উঠে আসেন পরিবারের সদস্যরা উল্লাসের সঙ্গে তাদের স্বাগত জানান। এরপর বাকি প্রথা পালন করেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা