আন্তর্জাতিক

ইসরায়েলকে অবশ্যই শিক্ষা দেয়া উচিত : এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনিদের প্রতি সহিংস আচরণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ইসরায়েলকে একটি শক্তি ও প্রতিরোধমূলক শিক্ষা দেয়া উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে একথা বলেন তিনি।

জেরুজালেমের আল আকসায় ও গাজায় ইসরায়েলের হামলার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নিতে বুধবার পুতিনকে ফোন করেন এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার

বিবৃতিতে বলা হয়েছে, এরদোয়ান ইসরায়েলকে শক্তিশালী ও প্রতিরোধমূলক শিক্ষা দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেয়ার ও দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন তিনি।

গত শুক্রবার থেকে জেরুজালেমের মসজিদ আল আকসায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েল। পরপর তিন দিন ওই হামলায় সাত শতাধিক ফিলিস্তিনি আহত হন। এরপরই ইসরায়েলকে হামলা বন্ধের জন্য আল্টিমেটাম দেয় গাজার নিয়ন্ত্রক হামাস। আল্টিমেটাম পার হলেই ইসরায়েলে হামলা চালায় হামাস। এরপর ইসরায়েল পাল্টা হামলা শুরু করলে দুই পক্ষের মধ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় একটি ১৩ তলা ভবন ধসে গিয়েছে। গাজায় নিহত হয়েছেন অন্তত ৫৬ জন। অপরদিকে ইসরায়েলে হামাসের হামলায় ৬ জনের বেশি নিহত হয়েছেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা