আন্তর্জাতিক

গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। গত সোমবার থেকে অব্যাহত ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত ১৬ শিশুসহ ৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৮৬ শিশু ও ৩৯ নারীসহ গুরুতর আহত হয়েছেন ৩৬৫ জন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর : আল জাজিরার।

এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও ৩৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। গাজার পুলিশ সদরদফতর ও নিরাপত্তা ভবনে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

অপরদিকে, ইসরায়েলকে লক্ষ্য করে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার রকেট হামলায় অন্তত শিশুসহ ছয়জন ইসরায়েলি নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ইসরায়েলি সৈন্য রয়েছেন। এছাড়া হামাসের হামলায় অন্তত ১০০ জন ইসরায়েলি আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, ইসরায়েলের বিভিন্ন স্থানে প্রায় দেড় হাজার রকেট হামলা চালিয়েছে গাজা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আরব-সংখ্যাগরিষ্ঠ লড শহরে অবস্থিত আল-নূর মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলিরা। এই শহরে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল সরকার। লড শহরে বসবাসরত ৭৭ হাজার জনগণের মধ্যে এক-তৃতীয়াংশ ফিলিস্তিনি।

এদিকে বিমান হামলা চালিয়ে গাজার একটি বহুতল ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা শহর থেকে সাংবাদিক ইয়ামনা আল সাঈদ আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন। নগরীর ১৪ তলা বিশিষ্ট শরওক টাওয়ারে বেশ কয়েকটি মিডিয়া অফিস ছিল। এটি গাজা উপত্যকার খুব ঘনবসতিপূর্ণ অঞ্চল।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা