আন্তর্জাতিক

রকেট ঠেকাতে ব্যর্থ আইরন ডোম, জ্বলছে ইসরায়েলি পাইপলাইন

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি যোদ্ধাদের মুহুর্মুহু রকেট হামলা পুরোপুরি ঠেকাতে পারছে না ইসরায়েলের আইরন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

মঙ্গলবার (১১মে) এর সুরক্ষা বলয় ভেদ করেই রাতে একটি ইসরায়েলি পাইপলাইনে আঘাত করেছে ফিলিস্তিনি রকেট। এতে পাইপলাইনের একটি বড় অংশে আগুন ধরে যায়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

চ্যানেল ১২ প্রচারিত ভিডিও ফুটেজে ইসরায়েলের আশকেলন শহরের একটি পাইপলাইনের জ্বালানি ট্যাংকারে আগুন জ্বলতে দেখা গেছে। তবে এ হামলায় আশকেলন বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়নি বলে জানিয়েছে চ্যানেল ১৩।

ইসরায়েলি সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানিয়েছে, গত কয়েক দিনে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে অন্তত দেড় হাজার রকেট নিক্ষেপ করেছেন ফিলিস্তিনিরা।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের রকেট হামলায় গত তিন দিনে ইসরায়েলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে মঙ্গলবার রাতেই মারা গেছেন তিনজন। আহত হয়েছেন আরও কয়েক ডজন।

মঙ্গলবার থেকে একের পর এক রকেট হামলা চালানো হচ্ছে ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিবে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর জেরে শহরটিতে সতর্কতা সাইরেনও বাজানো হয়েছে।

রকেট হামলার জেরে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিওন বন্ধ করে দেয়া হয়েছে। এই বিমানবন্দর তেল আবিবের ঠিক পাশেই অবস্থিত।

এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। মঙ্গলবার রাতভর এবং বুধবার ভোরে গাজার বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলিরা। এতে আরও আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে সেখানে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে।

এর আগে, হামাসের সামরিক উইং কাসেম ব্রিগেড শপথ করে ঘোষণা দেয়, আগ্রাসন না থামালে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরকে ‘জাহান্নাম’ বানিয়ে দেবে তারা।

পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের চেষ্টা এবং পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদে এসব হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

ডারউইনে প্রথম দিনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তাইজুল

অস্ট্রেলিয়া সফরে ডারউইনে প্রথম দিনের অনুশীলন শেষে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা