আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা চলমান

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সামরিক বাহিনী মঙ্গলবার সকালেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকা লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে। পবিত্র আল-আকসা মসজিদে শবে-কদরের রাতে নামাজরত মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনারা হামলা চালায়।

এর আগে গাজা থেকে ফিলিস্তিনিরা জেরুজালেমে রকেট ছোড়ে। আল-আকসা থেকে সেনা সরানোর আল্টিমেটাম শেষ হওয়ার পরই ওই রকেট হামলা হয়। এরপর থেকে গাজায় ইসরায়েলের বোমা হামলা অব্যাহত রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, মঙ্গলবার সকালের এই হামলার আগে ইসরায়েলি সেনারা সোমবার রাতভর গাজা উপত্যকায় হামলা চালালে এ পর্যন্ত ২৬ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরমধ্যে ৯ শিশু রয়েছে। এরপর সকালে আবার সেখানে হামলা হয়। পশ্চিমা দেশগুলো দুই পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানালেও তুরস্ক ও সৌদিসহ কিছু দেশ ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদে ফিলিস্তিনের ওপর হামলা ও অগ্নিকাণ্ড শুরুর পর গাজার শাসকগোষ্ঠী হামাস আল-আকসা থেকে সেনা সরানোর জন্য ইসরায়েলকে আল্টিমেটাম দিয়েছিল।

কিন্তু ইসরায়েল তা না মানায় হামাস পূর্ব জেরুজালেমে হামলা শুরু করে। পরে ইসরায়েল অবরুদ্ধ করে রাখা গাজা উপত্যকায় বিমান দিয়ে বোমা হামলা শুরু করে। হামলায় সাত শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

গতকাল সোমবার তৃতীয়দিনের মতো ইসরায়েলি পুলিশ আল-আকসা মসজিদ ও তার আশপাশের এলাকায় ফিলিস্তিনিদের ওপর হামলা শুরু করে। ফিলিস্তিনি মুসল্লিদের ওপর রাবার বুলেট, স্টান গ্রেনেড ও কাঁদানে গ্যাস দিয়ে পবিত্র রমজান মাসের শেষদিকে ইসরায়েলের এমন হামলার প্রতিবাদে ফিলিস্তিনিরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করলে পুলিশ আরও চড়াও হয়। পরিস্থিতি সহিংস আকার নেয়।

এদিকে, একই দিন আল-আকসা মসজিদ চত্বরে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণের ফলে সৃষ্ট অগ্নিশিখা এত বড় ও উজ্জ্বল ছিল যে, পূর্ব জেরুজালেমের শহরের বিভিন্ন প্রান্ত থেকে দেখা গেছে সেই আগুনের শিখা। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সহিংসতায় সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে অনেক নারী-শিশু রয়েছে।

শনিবার জেরুসালেমের দামেস্ক গেটে যখন ইসলাম ধর্মের পবিত্র রাত লাইলাতুল কদর উপলক্ষে হাজার হাজার মুসলমান আল-আকসা মসজিদে নামাজ আদায় করার সময় সহিংসতার শুরু। এদিন মসজিদ অভিমুখে মুসল্লিদের অনেক বাস আটকে দেয় ইসরায়েলি পুলিশ। হাজারো ফিলিস্তিনি মুসল্লিদের ওপর চড়াও হয় পুলিশ। বেশ কয়েকজন ফিলিস্তিনিকে ওইদিন গ্রেপ্তারও করা হয়।

সহিংসতার নেপথ্যে

১৯৬৭ সালে যুদ্ধের পর থেকে পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে ইসরায়েল। গোটা শহরকে তারা নিজেদের রাজধানী বলে মনে করে। বিশ্ব সম্প্রদায়ের বেশিরভাগ দেশ তাতে স্বীকৃতি দেয়নি। ফিলিস্তিনিদের দাবি, পূর্ব জেরুজালেম হবে স্বাধীন ফিলিস্তিনের রাজধানী।

সেখানে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছে। কারণ ইসরায়েলি বসতি স্থাপনের জন্য পূর্ব জেরুজালেমের বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার শঙ্কা দিন দিন আরও জোরালো হচ্ছে। ফলে বাস্তুভিটা রক্ষায় নিজেদের সাধ্যমতো প্রতিরোধের চেষ্টা করছে ফিলিস্তিনিরা।

জাতিসংঘ ইসরায়েলের প্রতি আহবান জানিয়েছে, যেন যে কোনো ধরনের উচ্ছেদের কর্মকাণ্ড বন্ধ করা হয় এবং ‘বিক্ষোভকারীদের প্রতি যেন সর্বোচ্চ সহনশীলতা দেখানো হয়’। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহবান জানিয়েছে আরব দেশগুলোর জোট আরব লীগ। তারপরও ইসরায়েলের উচ্ছেদ অভিযান থেমে নেই।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা