আন্তর্জাতিক

অক্সিজেন নেই ৫ মিনিট, প্রাণ চলে গেল ১১ করোনা রোগীর

আন্তর্জাতিক ডেস্ক: হাসপাতালে অক্সিজেন ছিল না মাত্র পাঁচ মিনিট। আর এতেই প্রাণ গেল চিকিৎসাধীন ১১ জন করোনা রোগীর। সোমবার (১০ মে) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের তিরুপাতির একটি হাসপাতালে। মৃত রোগীরা সবাই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার সন্ধ্যার দিকে অন্ধ্রপ্রদেশের তিরুপাতির শ্রীভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া সরকারি হাসপাতালে অক্সিজেনের সরবরাহে সমস্যা দেখা দেয়।

যার কারণে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রোগীরা বেশ কিছুক্ষণ প্রয়োজনীয় অক্সিজেন পাননি। আর এতেই মারা যান করোনায় আক্রান্ত ১১ জন রোগী।

তবে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কর্মরত স্বাস্থ্যকর্মীরা দ্রুত তৎপরতার মাধ্যমে অক্সিজেন সরবরাহ ফের ঠিক করে রোগীদের জীবন বাঁচানোর চেষ্টা করেছিলেন। যদিও মৃত রোগীদের স্বজন ও পরিবারের সদস্যরা অভিযোগ করছেন যে, একটানা প্রায় ৪৫ মিনিট আইসিইউতে ভর্তি থাকা রোগীদের অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল।

তবে চিত্তর ডিস্ট্রিক্ট কালেক্টর এম হরি নারায়ণ বলছেন, কর্তব্যরত চিকিৎসকদের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তার দাবি, ‘কিছুক্ষণের জন্য অক্সিজেনের চাপ কমে গিয়েছিল।

পাঁচ মিনিটের মধ্যেই ফের অক্সিজেন চালুর ব্যবস্থা করা হয়। এর জন্য বড় দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক, ওই সময়ের মধ্যেই ১১ জন রোগী প্রাণ হারিয়েছেন।’

সংবাদমাধ্যমগুলো বলছে, অক্সিজেনের সমস্যা শুরু হওয়ার পর ৩০ জন চিকিৎসক আইসিইউ’তে চিকিৎসাধীন রোগীদের সেবা দেওয়ার জন্য ছুটে গিয়েছিলেন। অক্সিজেনের ‘সংকট’ না থাকলেও কেবল অক্সিজেন সরবরাহ পাঁচ মিনিটের জন্য বন্ধ থাকাতেই এই বিপত্তি ঘটেছে। ঘটনার পর হাসপাতালে সহিংস আচরণ করেন মৃত রোগীদের আত্মীয়-স্বজনেরা।

এদিকে এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন রেড্ডি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা