আন্তর্জাতিক

বাংলাদেশিদের থাইল্যান্ড প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশসহ তিনটি দেশ থেকে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে থাইল্যান্ড। থাইল্যান্ডে করোনার ভারতীয় ধরন শনাক্তের পর এমন সিদ্ধান্ত নিল ব্যাংকক।

সোমবার থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে এ কথা জানায়।

অন্য দুই দেশ হলো- পাকিস্তান ও নেপাল। নিষেধাজ্ঞা চলাকালীন এসব দেশ থেকে সেদেশে কোনও জাতীয় ও আন্তর্জাতিক ফ্লাইট প্রবেশ করতে পারবে না।

থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানি সাংরেত জানান, থাইল্যান্ডের নাগরিক ছাড়া বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের থাই দূতাবাস থেকে নতুন কোনো ভিসা অনুমোদন এখন থেকে স্থগিত করা হলো। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ থাকবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা