আন্তর্জাতিক

করোনার ওষুধ ১০০ গ্রাম পানিতে ৫০ মিলিলিটার গোমূত্র!

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে নানা বিধিনিষেধ মেনে চলতে বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার দলেরই বিধায়ক সেইসব পথে হাঁটতে চাইলেন না। বরং একেবারে সগর্বে জানালেন, গোমূত্র পান করলেই করোনাভাইরাস তো ছার, কোনও মহামারিই কিছুই করতে পারবে না।

রোববার (৯ মে) ভারতীয় সংবাদসংস্থা এএনআই একটি ভিডিও প্রকাশ করে। তাতে জানানো হয়, কীভাবে গোমূত্র পান করে ‘করোনা রেহাই পেয়েছেন’ উত্তরপ্রদেশের বালির বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং।

তিন মিনিট ৫৮ সেকেন্ডের সেই ভিডিওতে সুরেন্দ্রকে বলতে শোনা যায়, প্রতিদিন সকালে ব্রাশ করার পর ঠান্ডা পানিতে পাঁচ ছিপি গোমূত্র মিশিয়ে খান। সেই গোমূত্র খেলেই করোনাভাইরাসের মতো মহামারির বিরুদ্ধে লড়াই করা যাবে।

শুধু তাই নয়, হৃদরোগসহ যে কোনো ধরনের রোগের বিরুদ্ধে গোমূত্র কার্যকরী হবে বলেও দাবি করেন। কীভাবে খেতে হবে, তাও জানিয়ে দেন বিধায়ক। জানান, ১০০ গ্রাম ঠান্ডা পানিতে ৫০ মিলিলিটার গোমূত্র দিতে হবে। খালি পেটে পান করে ৩০ মিনিট কিছু খাওয়া চলবে না।

তবে বিধায়ক বলেন, ‘এটায় কী বৈজ্ঞানিক তথ্য আছে, জানি না, আমি আগেও বলেছিলাম, এটা পান করে আমি ১৮ ঘণ্টা সমাজে থাকি, আপনাদের মধ্যে থাকি, তারপরও স্বাস্থ্যবান আছি। আমার অনুভব আপনাদের জানানোর চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘বিজ্ঞান এটা স্বীকার করুক না করুক, বিজ্ঞানের এত উন্নতির পরও যখন সারা দুনিয়ায় এতো লাখ-লাখ মানুষ মারা যাচ্ছেন, তখন আমি বলবো, এই মহামারির সামনে বিশ্বের বিজ্ঞান, চিকিৎসা পদ্ধতি পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে ভগবানের নাম নিয়ে পুরনো ঐতিহ্যে পালন করতে হবে।’

বিজেপি বিধায়কের সেই ‘দাওয়াই’ সত্ত্বেও গত চারদিন ভারতে নতুন আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়িয়ে গিয়েছে। পরপর দু'দিন প্রাণহানির সংখ্যা চার হাজার ছাড়িয়েছে।

শুধু তাই নয়, বিজেপি বিধায়কের রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এছাড়া অমিত শাহসহ বিজেপির একাধিক শীর্ষনেতা করোনার কবলে পড়েছিলেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা