আন্তর্জাতিক

সাদিক খান লন্ডনের মেয়র পুনঃনির্বাচিত

সাননিউজ ডেস্ক: পূর্বাভাসকে সত্য প্রমাণ করে লন্ডনের মেয়র পুনঃনির্বাচিত হয়েছেন বিরোধী দল লেবার পার্টির নেতা পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান। এ নিয়ে তিনি টানা দ্বিতীয়বারের মতো লন্ডনে মেয়র নির্বাচিত হলেন। এর আগে ২০১৬ সালে প্রথমবার লন্ডনের ইতিহাসে প্রথম একজন মুসলিম হিসেবে লন্ডনের মেয়র নির্বাচিত হন। তারই ধারাবাহিকতায় শনিবার অনুষ্ঠিত ভোটে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী শাউন বেইলিকে পরাজিত করেছেন। নির্বাচনে সাদিক খান পেয়েছেন শতকরা ৫৫.২ ভাগ ভোট। খবর বিবিসি অনলাইন।

এতে বলা হয়, নির্বাচিত হওয়ার পরে সাদিক খান সিটি হলে বক্তব্য রেখেছেন। সেখানে তিনি প্রতিটি নাগরিকের জন্য উন্নত এবং উজ্বল ভবিষ্যত নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।
নির্বাচনী দৌড়ে তৃতীয় অবস্থানে রয়েছেন গ্রিন পার্টির প্রার্থী সিয়ান বেরি। চতুর্থ অবস্থানে লিবারেল ডেমোক্রেট প্রার্থী লুইসা পোরিট।

উল্লেখ্য, শতকরা ৫ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ার কারণে লিবারেল ডেমোক্রেট প্রার্থী তার জামানত হারিয়েছেন। এ ছাড়া ডারহাম কাউন্টি কাউন্সিলের সার্বিক নিয়ন্ত্রণ হারিয়েছে লেবার দল। অন্যদিকে কনজার্ভেটিভ পার্টি প্রচলিত রাজনীতির উর্বর ভূমিতে পথ করে নিয়েছে।

নির্বাচনী প্রচারণার সময় সাদিক খানকে জনপ্রিয় নেতা হিসেবে দেখা হচ্ছিল। কিছু কিছু পোলস্টার পূর্বাভাস দিয়েছিল যে, তিনি প্রথম দফা ভোটের শতকরা অর্ধেকের বেশি ভোটে জিতবেন। ২০১৬ সালে তিনি রেকর্ড ভোটে নির্বাচিত হয়েছিলেন। এবার সেই সংখ্যা স্পর্শ করতে ব্যর্থ হয়েছেন। তবু তিনি পেয়েছেন দুই লাখ ২৮ হাজার ভোট। নির্বাচনের ফল ঘোষণার পর তিনি বলেন, সব সময়ই আমি সব লন্ডনারের মেয়র হয়ে থাকবো। এই শহরের প্রতিটি মানুষের জীবনে সমৃদ্ধি আনতে কাজ করে যাবো।

সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা