আন্তর্জাতিক

বিড়াল যখন মডেল, আয় করে মোটা অঙ্কের টাকা

আন্তর্জাতিক ডেস্ক : মডেলিং করে মোটা অঙ্কের আয় করছে একটি বিড়াল। এই অর্থের পরিমাণ অনেক মানুষের আয়ের থেকেও বেশি।

ম্যাও ম্যাও নামের এই বিড়াল কার মডেলিং করে থাকে। চীনের কংকিং অঞ্চলে এর মালিকের সঙ্গেই তার বসবাস। প্রতি পারফরম্যান্সের জন্য ১৫৫০ মার্কিন ডলার নেয় এই বিড়াল, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩১ হাজার ৪৪৩ টাকা।

তবে ম্যাও ম্যাওয়ের এই খ্যাতি হঠাৎ করেই। তার মালিক ঝ্যাং একটি অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে কাজ করেন। একদিন মজা করেই ম্যাও ম্যাওকে একটি গাড়ির শোয়ে মডেল হিসেবে বসিয়ে দেন তিনি। কিন্তু সঙ্গে সঙ্গে এটি সবার মনোযোগ আকর্ষণ করে।

উপস্থিত সবাই বিড়ালটির ছবি তুলতে শুরু করে এবং পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো পোস্ট করে। এরপর থেকেই কার মডেল হিসেবে কাজ করছে এই বিড়াল। এমনকি বেশ খ্যাতিও পেয়েছে।

কিন্তু কেন এই বিড়ালের এত কদর? মূলত, দেখত আকর্ষণীয় হওয়ায় ম্যাও ম্যাও কার মডেল হিসেবে নজর কেড়েছে। এছাড়া অন্য বিড়ালদের মতো এটি মানুষের ভিড় দেখে পালিয়ে যায় না। বরং, নানাভাবে আকৃষ্ট করে। এজন্য সবার দৃষ্টি আকর্ষণ করেছে ম্যাও ম্যাও।

মডেলিংয়ের মাধ্যমে পোষ্য বিড়ালের এত আয় কিন্তু একা খরচ করেন না ঝ্যাং। ম্যাও ম্যাওকে একজন মডেলের মতোই রাখেন। সবচেয়ে দামি খাবারই খায় এই বিড়াল। তারকাদের মতোই আয়েশি জীবনযাপন তার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

শান্তিরাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজান...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা