আন্তর্জাতিক

করোনায় ভারতে নয়া আতঙ্ক, নাম মিউকরমাইসিস!

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে টালমাটাল গোটা ভারত। লাগামহীন সংক্রমণে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা।

এবার সেই আতঙ্ক দ্বিগুণ করল মিউকরমাইসিসিস বা কালো ছত্রাকের (‌ব্ল্যাক ফাঙ্গাস)‌ রোগ। করোনার কারণেই হচ্ছে এ রোগ। আর প্রাণ কাড়ছে অসংখ্য মানুষের। সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে এর বেশ প্রভাব লক্ষ্য করছেন চিকিৎসকরা।

এই মিউকরমাইসিস কী?‌ এক রকম বিষাক্ত ছত্রাকের থেকে ছড়ায়। নিঃশ্বাসের সঙ্গে দেহে ঢুকে। পরে ফুসফুসকে সংক্রামিত করে।

চিকিৎসকরা জানাচ্ছেন, নাক বন্ধ হয়ে যাওয়া, চোখ কিংবা গাল ফুলে ওঠা এই রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে।

দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসক ডা.‌ মণীশ মুঞ্জল জানালেন, গত দুই দিন ধরে অন্তত ছয়জন রোগী মিউকরমাইসিসিস নিয়ে ভর্তি হয়েছেন। গত বছরও বহু করোনা রোগী এই মিউকরমাইসিস ছত্রাকের সংক্রমণে প্রাণ হারিয়েছেন। অনেকে আবার দৃষ্টি শক্তি হারিয়েছেন। নাক, চোয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে।

হঠাৎ কেন এই রোগ বাড়ছে?‌ জানা গেল, করোনার চিকিৎসায় স্টেরয়েড দেওয়া হয়। অনেক রোগীরই ডায়বেটিস রয়েছে। তাদের ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহারের কারণেই এই ছত্রাকঘটিত রোগটি বাড়ছে। যেসব করোনা রোগীর ডায়বেটিস, কিডনি, হার্টের অসুখ বা ক্যানসার রয়েছে, তারা সুস্থ হয়েই মূলত এই রোগে আক্রান্ত হচ্ছেন।

চিকিৎসকরা জানালেন, মূলত যেসব করোনা রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারাই এই মিউকরমাইসিসে আক্রান্ত হচ্ছেন বেশি।

সূত্র : আজকাল

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে

স্পেনের বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ারের উত্থানটা ঘটেছিল লিওনেল মেসির।বিশ্বকাপ চ...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা