আন্তর্জাতিক

ইসরায়েলি পুলিশের গুলিতে ১৬৩ ফিলিস্তিনি আহত

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ ও আশপাশের এলাকায় ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৬৩ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরেই অবৈধ ইহুদী বসতি স্থাপন নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর শুক্রবার (৭ মে) এই সংঘর্ষের ঘটনা ঘটল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার অর্থাৎ জুমাতুল বিদা উপলক্ষে হাজার হাজার ফিলিস্তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জড়ো হন। এ সময় তাদের অনেকে ইহুদি বসতি স্থাপন ও তাদেরকে বাড়িঘর থেকে উচ্ছেদ করার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, এসময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে রাবার বুলেট ও বিকট শব্দ উৎপন্নকারী স্টান গ্রেনেড ছোঁড়ে ইসরায়েলি পুলিশ। এতে কমপক্ষে ১৬৩ জন ফিলিস্তিনি আহত হন। আহতদের মধ্যে ৮৩ জন ফিলিস্তিনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, আল-আকসা মসজিদ ও আশপাশের এলাকায় ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৬৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৮৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ইসরায়েলের দাবি, সংঘর্ষে তাদের ৬ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে, অল্প আহত ও ছোট-খাট আঘাত পাওয়া ব্যক্তিদের চিকিৎসার জন্য জেরজালেমে তারা একটি হাসপাতাল ফিল্ড প্রতিষ্ঠা করেছে। মূল হাসপাতালের ওপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওযা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা