আন্তর্জাতিক

আচমকা বন্যায় আফগানিস্তানে ৫০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বৃষ্টিপাতের জেরে আফগানিস্তানের কয়েকটি প্রদেশে আচমকা বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন।

এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। আফগানিস্তান টাইমসের বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম আজিমি জানান, গত কয়েকদিন ভারী বৃষ্টিপাতের জেরে দেশটির ১৭টি প্রদেশ কর্দমাক্ত পানিতে তলিয়ে গেছে। এতে ৫০ জনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, বন্যায় এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। ভারী বৃষ্টিপাতে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। এতে পথে এসে দাঁড়িয়েছে অন্তত ৪৬০টি পরিবার। এছাড়া বন্যার তাণ্ডবে প্রায় আড়াই হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তামিম আজিমি।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের কাজ শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। তাদের কাছে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে।

ভুক্তভোগী প্রতিটি পরিবারকে ৫০ হাজার আফগানি (আফগান মুদ্রা) এবং আহতদের জনপ্রতি ২৫ হাজার আফগানি করে দেয়া হবে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হেরাত প্রদেশ। সেখানে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এরপর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে ঘোর, বাদাখশান, বামিয়ান, বাঘলানের মতো প্রদেশগুলো।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে

স্পেনের বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ারের উত্থানটা ঘটেছিল লিওনেল মেসির।বিশ্বকাপ চ...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা