আন্তর্জাতিক

ব্রাজিলে বন্দুকযুদ্ধে নিহত কমপক্ষে ২৫

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে পুলিশ ও মাদক পাচারকারীদের মধ্যে বন্দুকযুদ্ধে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার (৬ মে) একথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ব্রাজিলের রাজধানীর জাকারেজিনহো নামক এলাকায় পুলিশের অভিযানকালে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, মাদক পাচারকারীরা তাদের কর্মকাণ্ড পরিচালনার জন্য শিশুদের নিয়োগ দিচ্ছে; এমন তথ্য পাওয়ার পরই দেশটির পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে নিহতের এই ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধের সময় মেট্রোটেনের দুই যাত্রী গুলিবিদ্ধ হলেও তারা প্রাণে বেঁচে গেছেন। এদিকে বন্দুকযুদ্ধে নিজেদের এক কর্মকর্তা নিহতের কথা নিশ্চিত করেছে ব্রাজিলের পুলিশ বিভাগও। নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম ইন্সপেক্টর আন্দ্রে লিওনার্দো দ্য মেল্লো ফ্রিয়াস।

ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে দেশটির পুলিশ বিভাগ জানিয়েছে, নিহত ওই পুলিশ কর্মকর্তা তার ভালোবাসার এই পেশাকে সম্মানিত করেছেন এবং তাকে আমরা সবাই মিস করবো।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পুলিশ যে দুর্বৃত্তদের লক্ষ্য করে এই অভিযান চালায়, তারা মাদক পাচার, চোরাচালান, হত্যাকাণ্ড ও অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

ব্রাজিলের সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি রিও ডি জেনেরিও। এখানকার বিস্তৃর্ণ এলাকা সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ করে থাকে। তাদের মধ্যে অনেকেই আবার শক্তিশালী মাদক পাচারকারী গ্রুপের সদস্য। সূত্র: বিবিসি

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা