আন্তর্জাতিক

হালিমার একসঙ্গে ৯ সন্তান প্রসব

আন্তর্জাতিক ডেস্ক : একসঙ্গে ৯ সন্তান প্রসব করেছেন আফ্রিকার দেশ মালির হালিমা সিসে (২৫) নামে এক নারী। মালির চিকিৎসকরা বলেছিলেন, ওই নারী ৭ সন্তানের জন্ম দিতে চলেছেন।

তবে, শেষ পর্যন্ত মোট ৯ সন্তানের জন্ম দিয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দেশটির একজন নারী একসঙ্গে ৯ সন্তান জন্ম দিয়েছেন। তবে, আগে চিকিৎসকরা ওই নারীকে জানিয়েছিলেন তিনি ৭ সন্তানের জন্ম দিতে চলেছেন।

বুধবার (৫ মে) এ খবর দিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।

জানা গেছে হালিমা গর্ভাবস্থায় জানতে পেরেছিলেন, অন্তত ৭ সন্তানের জন্ম দিতে চলেছেন। মরক্কো এবং মালিতে আল্ট্রাসনোগ্রাফি করে অন্তত সেটাই জানিয়েছিলেন চিকিৎসকরা। ওই সময় গর্ভে থাকা দুই জন শিশুকে আল্ট্রাসনোগ্রাফিতে দেখা যায়নি। তবে, গত এপ্রিলে সিজারের মাধ্যমে ৯ শিশুকে পেট থেকে বের করে নিয়ে আসেন চিকিৎসকরা।

চলতি বছরের মার্চে চিকিৎসকরা ওই নারীকে জানিয়েছিলেন, সিসের বিশেষ যত্ন নেওয়া দরকার। ওই সময়ই তাকে মালি থেকে মরক্কোতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে মরক্কোতেই ৫ মেয়ে ও ৪ ছেলের জন্ম দিয়েছেন সিসে।

মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্টা সিবি বার্তা সংস্থা এএফপিকে বলেন, মা ও শিশুরা সুস্থ আছে। অন্যদিকে মরক্কোর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তার দেশে যেকোনো নারী একসঙ্গে এত সংখ্যক শিশুর জন্ম হয়েছে, এ ব্যাপারে তাদের জানা ছিল না। যদিও সিসে এবং তার সন্তানের স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ, এ ধরনের ঘটনায় কিছু শিশু টিকে থাকার লড়াইয়ে অনেক সময় হেরে যায়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা