আন্তর্জাতিক

আফগানিস্তান থেকে গুলি করে পাকিস্তানে চারজনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান সীমান্তের ভেতর থেকে একদল বন্দুকধারীর ছোড়া গুলিতে পাকিস্তানের চার সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের নিকটবর্তী কোয়েটা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশের ঝব শহরের কাছে এ হামলার ঘটনা ঘটেছে।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের একদল সেনা আফগানিস্তান সীমান্তে বেড়া বসানোর কাজ পর্যবেক্ষণ করছিলেন। এসময় সীমান্তের ওপার থেকে আচমকা গুলি ছোড়ে বন্দুকধারীরা। জবাবে পাকিস্তানি সেনারাও পাল্টা গুলি চালান।

এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তানি সামরিক বাহিনীও এ বিষয়ে বিস্তারিত জানায়নি।

সন্ত্রাসীদের অবাধ চলাচল, অবৈধ পাচার ও অনুপ্রবেশ রোধের লক্ষ্যে ২০১৭ সালে আফগান সীমান্তে বেড়া নির্মাণের কাজ শুরু করে পাকিস্তান। তাদের দাবি, ইতোমধ্যে আফগানিস্তানের সঙ্গে ২ হাজার ৬১১ কিলোমিটার সীমান্তের ৮৫ শতাংশতেই বেড়া নির্মাণের কাজ শেষ হয়েছে।

তবে আফগানিস্তান কখনোই এই সীমান্তকে স্বীকৃতি দেয়নি। দুই পক্ষ বহুবার একে অপরের প্রতি সীমান্ত দিয়ে সন্ত্রাসীদের অবাধ যাতায়াতে সহযোগিতা করার অভিযোগ তুলেছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা