আন্তর্জাতিক

এবার স্টেশনেই সন্তান নিল জন্ম

আন্তর্জাতিক ডেস্ক : ট্রেনে প্রসব ব্যথা শুরু। আর তারপর স্টেশনেই সন্তান প্রসব। করোনা আতঙ্কের মধ্যেই এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে।

শুক্রবার (৩০ এপ্রিল) ঘটনাটি ঘটে সেখানকার সাঁতরাগাছি স্টেশনে। রেল সূত্রের খবর, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খড়গপুরের বাসিন্দা সুমন বিয়াদি সন্তানসম্ভবা স্ত্রী রঞ্জনাকে নিয়ে ডাউন শালিমার লোকালে কুলগাছিয়া থেকে হাওড়া যাচ্ছিলেন।

কিন্তু সাঁতরাগাছি স্টেশনে ট্রেন ঢোকার আগেই রঞ্জনার প্রসব ব্যথা শুরু হয়। ফলে বাধ্য হয়ে সাঁতরাগাছি স্টেশনে নেমে পড়েন সুমন।

জানা গেছে, ফুট ওভারব্রিজে উঠতে গিয়ে রঞ্জনা অসুস্থ বোধ করে সেখানেই বসে পড়েন। এ ঘটনা রেলকর্মীদের নজরে এলে তারা স্ট্রেচারে করে তাকে টিকিট কাউন্টারের সামনে নিয়ে আসেন।

সেখানে চাদর দিয়ে চারদিক ঢেকে দেন রেলকর্মীরা। তার মধ্যেই রঞ্জনা এক কন্যা সন্তানের জন্ম দেন।

পরে রেলকর্মীরা রেলের স্বাস্থ্যকেন্দ্রে খবর দেন। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে আসেন স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা। মা ও নবজাতককে রেলের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসকরা মা এবং শিশুর স্বাস্থ্য পরীক্ষা করে জানান ভালো আছেন তারা। পরে তাদের হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা