আন্তর্জাতিক

গুজরাটে হাসপাতালে আগুন, ১৮ করোনা রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটের ভুরুচে একটি ওয়েলফেয়ার হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত অন্তত ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে হাসপাতালের করোনা ইউনিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পুরো হাসপাতালে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থালে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চারতলা বিশিষ্ট ওয়েলফেয়ার হাসপাতালটিতে অগ্নিকাণ্ডে ১২ জন করোনা রোগী ঘটনাস্থলেই মারা গেছেন। আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ওইসব রোগীদের দেহাবশেষ বেড ও মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখে গেছে। অন্য ছয়জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। তাদেরও শরীরের অধিকাংশ দগ্ধ হয়।

তবে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতাল থেকে অন্তত ৫০ জন করোনা রোগীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। তাদের আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য আহমেদাবাদে নেয়ার প্রক্রিয়া চলছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভেতরে প্রবেশ করে দেখা গেছে— দুর্ঘটনার পর রোগীদের সেখান থেকে সরিয়ে নিতে চিকিৎসক-নার্স ও তাদের স্বজনরা আপ্রাণ চেষ্টা করেছেন। গুরুতর অসুস্থ কয়েকজন রোগীকে বেড থেকে স্ট্রেচারে তোলার পরও বের করে আনার সুযোগ পাননি। স্ট্রেচারের সঙ্গে তাদের দগ্ধ দেহের অংশ লেপ্টে গেছে।

গুজরাট সিনিয়র পুলিশ কর্মকর্তা রাজেন্দ্র সিংহ সুডাসামা জানিয়েছেন, ১২ জনের মৃত্যুর বিষয়টি ভোর সাড়ে ৬টায় আমরা নিশ্চিত হয়েছি। রোগীর স্বজনরা আরও যে ৬ জনের মৃত্যুর কথা জানাচ্ছেন, তারা হাসপাতালের ভেতরে মারা গেছেন নাকি তাদের উদ্ধার করে অন্য হাসপাতালে নেয়া হয় তা পরিষ্কার নয়। পুলিশ এ বিষয় খোঁজ-খবর নিচ্ছে।

তিনি আরও জানান, ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া করোনা ডেডিকেটেড ওই হাসপাতালটি আহমেদাবাদ থেকে ১৯০ কিলোমিটার দূরে ভুরুচ-জাম্বুসর মহাসড়কে অবস্থিত। হাসপাতালটি একটি ট্রাস্টের আর্থিক সহায়তায় পরিচালিত হয়। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও উদঘাটন করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা বলেও জানিয়েছেন গুজরাট পুলিশের এই কর্মকর্তা। সূত্র : এনডিটিভি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা