আন্তর্জাতিক

‘দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আসছি’

আন্তর্জাতিক ডেস্ক: ‌দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্টতা নিয়ে আবারও তার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসেই রাজ্যে ক্ষমতায় আসছি বলে মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার (৩০ এপ্রিল) পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে ভার্চুয়াল এক বৈঠকে তিনি এ কথা বলেন।

ভোট শেষ ও গণনার আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থী, পোলিং এজেন্ট ও দলের নেতাদের নিয়ে এই প্রথম বৈঠক করলেন। ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর ও ফল প্রকাশের আগে এ ধরনের বৈঠকে তাকে বসতে দেখা যায়নি।

ভোট গণনার সময় কী করণীয় বৈঠকে সেই বিষয়ে কিছু পরামর্শ দেন দলনেত্রী মমতা। ভোট গণনা কেন্দ্রের এজেন্টদের গণনার ‘ট্রেন্ড’ দেখে হতাশ হয়ে গণনা কেন্দ্র ছাড়ার মতো কাজ করতে নিষেধ করে তিনি বলেন, ‘গণনা শেষ না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্রে থাকুন।’

দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , ‘আমরা দুই-তৃতীয়াংশ আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় আসছি। আপনারা কেউ গণনা কেন্দ্রের ট্রেন্ড দেখে গণনা কেন্দ্র ছাড়বেন না। কেউ খেতে দিলে খাবেন না। ধূমপান করবেন না।’

মমতা বন্দ্যোপাধ্যায় এমন কথা এবার এর আগেও নির্বাচনী সভায় একাধিকবার বলেছেন। শুক্রবার সেই একই কথা আবারও দলের প্রার্থী ও ভোট গণনা কেন্দ্রে যারা থাকবেন, সেসব এজেন্টকে আবারও স্মরণ করিয়ে দিলেন পশ্চিমবঙ্গের টানা দুই বারের মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘ভোট গণনার আগে ফর্ম ভালো করে পরীক্ষা করে নিতে হবে। গণনা কেন্দ্রে থাকার সময় জঙ্গল মহল ও উত্তরবঙ্গের কিছু আসন থেকে প্রথমে গণনার ট্রেন্ডে বিরোধীরা এগিয়ে আছে দেখলে গণনা কেন্দ্র ছেড়ে যাবেন না। মনে রাখবেন জয় তৃণমূলেরই হবে।’

মমতার এমন কথায় অবশ্য প্রশ্ন উঠেছে, তাহলে কী উত্তরবঙ্গ আর জঙ্গলমহলের ভোটের ফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তিত? ফল প্রকাশের আগে মমতার এই ‘বিরল বৈঠকে’ ২৮৭ প্রার্থীর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারাও।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা