আন্তর্জাতিক

বন্ধুকে বাঁচাতে অক্সিজেন নিয়ে ১৪’শ কিলোমিটার পাড়ি!

আন্তর্জাতিক ডেস্ক : কথায় বলে অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধুত্ব কী তারই যেন প্রমাণ দিলেন ভারতের দেবেন্দ্র নামে এক যুবক। বন্ধু রঞ্জন আগারওয়াল করোনায় আক্রান্ত।

তাকে বাঁচাতে অক্সিজেন নিয়ে ১৪’শ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন দেবেন্দ্র।

রঞ্জন আগারওয়াল একটি আইটি ফার্মে চাকরি করেন। তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর অক্সিজেন সাপোর্টের প্রয়োজন পড়ে। তার মা-বাবা সম্ভাব‌্য সব জায়গায় খোঁজ করেন।

কিন্তু কোথাও না পেয়ে ছেলের বন্ধু দেবেন্দ্রকে বিষয়টি জানান। দেবেন্দ্র এ খবর পেয়ে ব‌্যক্তিগত গাড়িতে করে ২৪ ঘণ্টায় তিন রাজ‌্য ঘুরে বন্ধুর জন‌্য অক্সিজেন নিয়ে আসেন।

এই অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করা দেবেন্দ্রর জন‌্য মোটেও সহজ ছিলো না। তিনি বিভিন্ন স্থানে গেছেন কিন্তু কোথাও অক্সিজেন ভর্তি সিলিন্ডার পাচ্ছিলেন না। পরে বালিধা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় যোগাযোগ করেন। সেখান থেকে অক্সিজেন ভর্তি সিলিন্ডার দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

কিন্তু তার জন‌্য চাওয়া হয় অর্থ। ১০ হাজার ৪০০ রূপি খরচ করে সোমবার অক্সিজেন ভর্তি সিলিন্ডার নিয়ে বন্ধুর কাছে পৌঁছান তিনি। সঠিক সময়ে অক্সিজের সাপোর্ট দেওয়ায় রক্ষা পান রঞ্জন।

দেবেন্দ্র বলেন, ‘আমার বন্ধুর অবস্থা এখন স্থিতিশীল। আমি এখনও ওর পাশে আছি। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু সুস্থ না হয় ততক্ষণ পর্যন্ত আমি তার পাশে থাকবো।’

উল্লেখ‌্য, ভারতে করোনা পরিস্থিতি এখন ভয়াবহ। ধারাবাহিকভাবে বেড়ে চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩ হাজার ২৯৩ জন।

এ সময়ে করোনা আক্রান্ত ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন। দেশটি এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২ লাখ ১ হাজার ১৮৭ জন। আর আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জন।

তথ‌্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা