আন্তর্জাতিক

মহারাষ্ট্রে ফের হাসপাতালে আগুন, ৪ রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ফের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন চার রোগী।

বুধবার (২৮ এপ্রিল) ভোরে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে ২৮ কিলোমিটার দূরে থানে নামক এলাকার একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর ৩টা ৪০ মিনিটের দিকে প্রাইম ক্রিটিকেয়ার হাসপাতালে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও ৫টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে হাসপাতালের দ্বিতীয় তলা সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, হাসপাতালটিতে করোনায় আক্রান্ত কোনো রোগী ছিলেন না। অগ্নিকাণ্ডের পর ২০ জন রোগীকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ৬ জন আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন।

থানে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পর অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় ৪ রোগীর মৃত্যু হয়। যদিও স্থানীয় বিধায়ক এবং মহারাষ্ট্রের মন্ত্রী জিতেন্দ্র আওহাদ জানিয়েছেন, আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই চার রোগীর। আগুন লাগার ঘটনা রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

জিতেন্দ্র আওহাদ আরও বলেন, মৃতদের পরিবারকে ৫ লাখ এবং আহতদের ১ লাখ রুপি করে দেওয়ার কথা ঘোষণা করেছেন উদ্ধব ঠাকরে। সূত্র: এনডিটিভি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

প্রতিটি স্থানে দলীয় নেতাকর্মী নিয়োগ দিয়েছে সরকার: আখতার হোসেন 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, বর্তমান স...

দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

টানা পাঁচ মেডেনে পাঁচ উইকেট, গ্রিভসের বিশ্বরেকর্ড

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা