আন্তর্জাতিক

ভূমিকম্পে কেঁপে উঠলো আসাম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপূর্বাঞ্চলে বুধবার সকালে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামে। আসামসহ ভারতের উত্তরবঙ্গ ও উত্তরপূর্বাঞ্চলের অন্যান্য অংশে এবং বাংলাদেশেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভারতের জাতীয় ভূমিকম্প গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের তেজপুর।

তেজপুরের ৪৩ কিলোমিটার পশ্চিমে সকাল ৭টা ৫১ মিনিটে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এরপর দুটি আফটারশক অনুভূত হয়। একটি ৭টা ৫৫ মিনিটে এবং অপরটি কয়েক মিনিট পরে। শক্তিশালী এই ভূমিকম্পে আসামের কিছু ভবনে ফাঁটল দেখা দিয়েছে।

বৃহস্পতিবার ভারতের আসাম ও উত্তরবঙ্গের স্থানীয়রা সকাল ৮টার দিকে ভূমিকম্প হয়েছে বলে জানান। ভূমিকম্প নিয়ে যারা টুইটারে পোস্ট করেছেন তাদের মধ্যে আসামের মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও রয়েছেন।

আসাম ও উত্তরবঙ্গের স্থানীয়রা জানান, অন্তত ৩০ সেকেন্ড ধরে ভূমিকম্প অনুভূত হয়েছে। এসময় ভবনগুলো বারবার কেঁপে উঠছিল। সূত্র : ইন্ডিয়া টুডে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা