আন্তর্জাতিক

পছন্দের টিকা নিতে লন্ডন-দুবাই ছুটছেন ভারতের ধনীরা

আন্তর্জাতিক ডেস্ক: ভারত বায়োটেকের কোভ্যাক্সিন বা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিশিল্ড ভ্যাকসিনে ভরসা পাচ্ছেন না যুক্তরাজ্য-আমিরাতে থাকার অনুমতি পাওয়া ভারতীয় ধনীরা।

এ কারণে বিজনেস ক্লাসের টিকিট কেটে যত দ্রুত সম্ভব এ দুটি দেশে ফাইজারের করোনা টিকা নিতে ছুটছেন তারা।

বিমানের টিকিট বুকিং সংস্থা এবং প্রাইভেট জেট সংস্থাগুলো এমন তথ্যই জানাচ্ছে। একাধিক বুকিং সংস্থা জানিয়েছে, ভারতের অনেক ধনী ও অতিধনী ব্যক্তিরা শুধুমাত্র ফাইজারের টিকা নিতে দুবাইয়ে ভিড় করছেন।

অন্যদিকে, ভারতে করোনার উচ্চ সংক্রমণের জেরে দেশটির সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ ঘোষণার আগেই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে ব্যক্তিগত বা ভাড়া করা বিমানে ব্রিটেনে পৌঁছে গেছেন অনেক ভারতীয় ধনকুবের।

ভারতে বিজনেস ক্লাস ভ্রমণকারীদের টিকিট বুকিং পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইঅ্যারোলিঙ্ক ট্র্যাভেলের নির্বাহী পরিচালক অমিত উদানীর বলেন, 'দুবাইয়ে বসবাস করার ভিসা রয়েছে এমন বহু ভারতীয় ব্যবসায়ী চলতি বছরের মার্চ থেকে এমিরেটসের বিজনেস ক্লাস টিকিট কাটতে শুরু করেছেন এবং এই সংখ্যাটা ক্রমেই বাড়ছে।’

তিনি আরো বলেন, ‘সে দেশে টিকা নেওয়ার পাশাপাশি ব্যবসার কাজও করা হয়ে যাচ্ছে। যাকে বলে রথ দেখা আর কলা বেচা। এছাড়া, টিকা নেওয়ার ছুতোয় ছোটখাটো পারিবারিক ছুটি কাটানো হয়ে যাচ্ছে।'

অন্যদিকে ফ্লাই অ্যাওয়ার নামের একটি ওয়েবসাইট ঘেঁটে জানা গেছে, ব্রিটেনের সরকর ভারত থেকে আসা ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপের ২৪ ঘণ্টা আগে ৮ টি প্রাইভেট জেট ভারত থেকে ব্রিটেনের লুটন বিমানবন্দরে অবতরণ করেছে। এর মধ্যে চারটি গিয়েছে মুম্বই থেকে, তিনটি দিল্লি এবং একটি আমেদাবাদ থেকে গিয়ে পৌঁছেছে সেখানে।

এছাড়াও বেশকিছু প্রাইভেট ফ্লাইট সেখানে পৌঁছেছিল, তবে নিষেধাজ্ঞা শুরু হয়ে যাওয়ায় সেগুলো অবতরণের অনুমতি দেয়নি ব্রিটেনের সরকার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানোর আহ্বান সার্জিও গরের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন...

এল নিনোর তীব্র প্রভাবে উদ্বেগ

এল নিনোর তীব্র প্রভাব নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। বিশ্বের বিভিন...

বিতর্কে পিছু হটল ফিফা

শুক্রবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে সমালোচনার মুখে থাকা ফিফা সভাপতি বলেন, &l...

ক্যাম্প শুরু, নেই রোনালদো

নতুন মৌসুমের প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে আল-নাসর। পুরো স্কোয়াড প্রায় সম...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা