আন্তর্জাতিক

মাস্ক কেনার সামর্থ্য নেই, তাই মুখে পাখির বাসা !

আন্তর্জাতিক ডেস্ক: মাস্ক কেনার সামর্থ্য নেই। কিন্তু কাজে অফিসে যেতে হবে। আবার অফিসে রয়েছে মাস্ক পরার মতো আরও নানা স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা।

তাই মুখে পাখির বাসা বেঁধে সরকারি অফিসে গেছেন মেকালা কুরমায়া নামের এক বৃদ্ধ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মেকালা কুরমায়া দক্ষিণ ভারতের তেলেঙ্গানা প্রদেশের মাহবুবনগর জেলার চিনামুনুগল চাদ এলাকার বাসিন্দা। পেনশন নিতেই সম্প্রতি মুখে পাখির বাসা বেঁধে সরকারি অফিসে যেতে হয়েছিল তাকে।

ভারতজুড়ে করোনাপর প্রকোপ এখন চরমে। অন্যান্য রাজ্যের মতো তেলেঙ্গানাতেও সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে। তেলেঙ্গানার রাজ্য সরকার এ মাসের শুরুতে জনসাধারণকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আদেশ দিয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে তেলেঙ্গানা সরকারের আদেশে বলা হয়েছে, মাস্ক না পরলে এক হাজার রুপি জরিমানা করা হবে।

কুরমায়া জানতেন, মাস্ক ছাড়া তাকে সরকারি অফিসে ঢুকতে দেওয়া হবে না।

কিন্তু মাস্ক কেনার সামর্থ্য না থাকায় তেলেঙ্গানা থেকে তিনি মাস্ক হিসেবে এক ধরনের পাখির বাসা ব্যবহার করেন। সেই ‘মাস্ক’ পরা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে কথা বললে, সরকারি অফিসগুলোতে বিনামূল্যে মাস্ক দেওয়ার পরামর্শ দেন বৃদ্ধ মেকালা কুরমায়া। যারা মাস্ক কিনতে পারেন না, তাদেরকে বিনামূল্যে মাস্ক সরবরাহের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতেও অনুরোধ জানান তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা