আন্তর্জাতিক

চাদে অনুপ্রবেশের চেষ্টা, হত্যা ৩০০ বিদ্রোহী

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ চাদের উত্তরাঞ্চলে অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে দেওয়ার সময় অন্তত ৩০০ বিদ্রোহীকে হত্যা করা হয়েছে।

আটদিন আগের এই ঘটনায় দেশটির সেনাবাহিনীরও কমপক্ষে পাঁচ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারী অস্ত্রসজ্জিত একটি বিদ্রোহী গোষ্ঠী গত ১১ এপ্রিল লিবিয়ার কাছের একটি ঘাঁটি থেকে চাদে অভিযান পরিচালনা করে। ওইদিন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল। পরে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বিদ্রোহীদের ৩০০ সদস্য নিহত হন।

সোমবার চাদের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আজেম বারমানদোয়া আগুনা ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বলে, ১১ এপ্রিল নির্বাচনের দিন ফ্রন্ট ফর চেইঞ্জ অ্যান্ড কনকর্ড ইন চাদের (এফএসিটি) ৩০০ বিদ্রোহীকে নিরস্ত্র করা হয়। এ সময় সংঘর্ষে সরকারি বাহিনীর পাঁচ সৈন্যের প্রাণহানি ঘটেছে বলে জানান তিনি।

বারমানদোয়া বলেন, এক সপ্তাহ আগের ওই সংঘর্ষে ৩৬ সৈন্য আহত হয়। এছাড়া ওই বিদ্রোহী গোষ্ঠীর তিন সদস্যসহ ১৫০ জনকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে। দেশটির সরকার বলছে, তিবেসতি এবং কানেম প্রদেশে বিদ্রোহীদের অনুপ্রবেশের ওই চেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে।

আফ্রিকার সাহেল অঞ্চলের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে চাদের প্রেসিডেন্ট ইদরিস দেবী ইতনোর অন্যতম মিত্র হিসেবে কাজ করছে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। ১৯৯০ সালে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে ক্ষমতায় আসা দেবী তার মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বৃদ্ধির প্রত্যাশা করছেন।

আফ্রিকা মহাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় আসীন ইদরিস দেবী ইতনো দেশটিতে বেশ কয়েকবার বিদ্রোহী গোষ্ঠীগুলোর লড়াই দমন করেছেন। বিদ্রোহীদের দমনে তাকে প্রায়ই সহায়তা করছে ফ্রান্সের সামরিক বাহিনী।

সূত্র: এএফপি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা