আন্তর্জাতিক

মাদক চোরাচালানের অভিযোগে আটক বিড়াল!

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকার দেশ পানামা। সেখানকার পুলিশ ব্যতিক্রমী এক মাদক চোরাকারবারী আটক করেছে।

এই চোরাকারবারি হলো সাদা রঙের একটি বিড়াল। বিড়ালটি কারাগারের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। ওই সময় তার শরীরে বাঁধা অবস্থায় অনেকগুলো মাদক জব্দ করা হয়।

উত্তর আর দক্ষিণ আমেরিকা মাদক চোরাকারবারের জন্য কুখ্যাত। কারাগারে মাদকদ্রব্য সরবরাহ ঘটনা নতুন কিছু নয়। বিশ্বের অনেক দেশেই বন্দিদের কাছে অবৈধভাবে মাদকদ্রব্য সরবরাহের ঘটনা ঘটছে। তবে এর জন্য কোনো প্রাণী আটকের ঘটনা তেমন ঘটে না।

ঘটনা গত শুক্রবারের। পানামার রাজধানী শহর পানামা সিটির উত্তরে ক্যারিবিয়ান প্রদেশের করলান নিউইভা এস্পেরানজা কারাগারে সতেরো শ’র বেশি কয়েদি রয়েছে। সেখানে মাদক সরবরাহ করতে গিয়েই বিড়ালটি কর্তৃপক্ষের হাতে ধরা পড়ে।

পানামার পেনশনারি সিস্টেমের প্রধান আন্দ্রেস গুতেরেস জানান, বিড়ালের গলায় একটি কাপড় বাঁধা ছিল। তাতে সাদা গুঁড়ো, পাতা আর উদ্ভিজ পদার্থ দিয়ে মোড়ানো প্যাকেট পাওয়া যায়। আরেকজন বলেন, এগুলো সম্ভবত কোকেইন, ক্রাক ও গাঁজা ছিল।

তবে এবারই প্রথম নয়, আগেও পানামার এই কারাগারে বন্দিদের কাছে এভাবেই মাদক সরবরাহের চেষ্টা করা হয়েছে। অনেক সময় বন্দিরা খাবার দিয়ে প্রাণীদের পোষ মানায়, তারপর সেই প্রাণীগুলোর মাধ্যমে বাইরে থেকে মাদক সংগ্রহ করে।

এস্পেরানজা কারাগারে অবৈধ মাদকপাচারের জন্য প্রাণী ব্যবহার নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। অবশ্য কর্তৃপক্ষ এর আগে কারাগারে কবুতর, এমনকি ড্রোন দিয়ে মাদক সরবরাহ করার চেষ্টাও বন্ধ করেছিল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা