আন্তর্জাতিক

মার্কিনীদের যুদ্ধ বিমান প্রস্তুত, রণতরী পাঠাল ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক:

একদিকে ইরানের পরমানু চুক্তি না মানা ও ট্রাম্পের মাথার মূল্য ঘোষণা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের প্রস্তুতির সঙ্গে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ প্রেরণ, সব মিলিয়ে ভয়ানক এক যুদ্ধের চিত্রপট। এমন আশংকা সারাবিশ্বে।

বাগদাদে ইরানী জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা এখন তুঙ্গে, যা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে বলে আশংকা বিশ্লেষকদের ।

এরই মধ্যে ইরানীদের কাছ থেকে ঘোষিত হয়েছে ট্রাম্পের মাথার মূল্য ৫৭৫ কোটি টাকা। সেই সঙ্গে ভারত মহাসাগরে ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে ছয়টি বি-৫২ বোমারু বিমান প্রস্তুত রেখেছে পেন্টাগন।

যুক্তরাষ্ট্রের নির্দেশনা দেয়ার সঙ্গে সঙ্গেই এগুলো তেহরানে আঘাত হানবে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে ওই বিমানগুলো মোতায়েন করা হচ্ছে।

সোমবার পেন্টাগনের এক কর্মকর্তারা সিএনএনকে বলেন, পেন্টাগন প্রায়ই দীর্ঘ পরিসরে বোমারু এবং অন্যান্য বিমান মোতায়েন করে থাকে। এর মাধ্যমে মার্কিন বাহিনীর অবস্থান এবং সক্ষমতার জানান দেওয়া হয়। এসব বিমানকে এখনই হামলার কোনো নির্দেশনা দেয়া হয়নি। নির্দেশনা পেলেই ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করবে।

মার্কিন সৈন্যদের ইরাক ছাড়তে দেশটির সংসদে বিল পাশ হওয়ার সঙ্গে সঙ্গে ইরাকের উপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরণের নিষেধাজ্ঞার হুমকীতে জটিল হয়ে উঠেছে বর্তমান পরিস্থিতি।

এদিকে ইরাকে মার্কিনীরা যখন একের পর এক হামলায় আক্রান্ত, সে মুহুর্তে বৃটিশ সরকার তার জনগণ ও সম্পদ রক্ষার অজুহাতে পারস্য উপসাগরে পাঠিয়েছে দুটি যুদ্ধ জাহাজ ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা