আন্তর্জাতিক

আপেল অর্ডার দিয়ে পেলেন আইফোন!

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস মহামারিতে জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন শপিং। ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে নিরাপদে রাখতে ঘরে বসে অর্ডার করলেই হাতের কাছে চলে আসছে প্রয়োজনীয় জিনিস।

অবশ্য অনলাইন বা ডিজিটাল শপিংয়ে কেনাকাটা করতে গেলে গ্রাহকদের অভিজ্ঞতা সব সময় সুখকর নাও হতে পারে। বরং মাঝে মাঝে গ্রাহকদের এমন সব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় যে অন্যরাও অনলাইন শপিং থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথা চিন্তা করেন।

তবে অতিসম্প্রতি ব্রিটেনের বাসিন্দা পঞ্চাশ বছর বয়সী জেমস নিকের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তার জন্য অবশ্য অনেকেই অনলাইন অর্ডারে আগ্রহী হয়ে উঠতে পারেন। কারণ অনলাইনে আপেল অর্ডার দিয়ে তিনি ডেলিভারি পেয়েছেন অ্যাপলের একটি আইফোন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বেশ কিছুদিন আগে অনলাইনে সুমিষ্ট ফল আপেল অর্ডার দিয়েছিলেন জেমস নিক। গত বুধবার তার সেই অর্ডারটি ডেলিভারি দেওয়া হয়। অর্ডারটি ডেলিভারির বক্স খুলতেই বিস্মিত হয়ে যান নিক।

বাক্স খুলে যা দেখলেন তা কার্যত অবিশ্বাস্য। আপেল ফল নয়, সুন্দর প্যাকেটে মোড়ানো ওই বাক্সের মধ্যে রয়েছে ‘অ্যাপেলের আইফোন’। কয়েক শত টাকার আপেলের পরিবর্তে লাখ টাকার ‘আইফোন এসই’ হাতে পাওয়ায় রীতিমতো বিস্মিত হয়ে পড়েন তিনি।

তারপর নিজেই ওই ফোনের ছবি ও ভিডিওধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সঙ্গে সঙ্গেই অনলাইনে ব্যাপক ভাইরাল হয় ওই পোস্টটি। অনেকেই আবার কমেন্ট করে নিজেদের মতামতও সেখানে পেশ করেন।

এটা কী নিতান্তই কোনো ভুল নাকি সারপ্রাইজ গিফট? সংবাদমাধ্যমগুলো বলছে, ভুল করে নয় বরং গ্রাহকদের নতুন চমক দিতে আইফোনের সেবা প্রদানকারী সংস্থা টেস্কোর এটি একটি নতুন পদক্ষেপ।

যেখানে ব্রিটেনের প্রায় ৮০টি আউটলেট থেকে অনলাইন গ্রোসারি অর্ডারের ওপর এই সারপ্রাইজ গিফট দেওয়া হচ্ছে গ্রাহকদের। তবে এর পেছনে আর অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না তা এখনও পরিষ্কার করে জানা যায়নি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা