আন্তর্জাতিক

৬ দশকের ক্ষমতার ইতি টানলেন রাউল

আন্তর্জাতিক ডেস্ক : কিউবার কমিউনিস্ট পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ৮৯ বছর বয়সী রাউল ক্যাস্ত্রো। কিউবার রাজধানী হাভানায় পার্টির চার দিনব্যাপী সম্মেলনের শুরুতে তিনি এমনটি জানিয়েছেন। রাউলের সরে দাঁড়ানোর ঘোষণা পার্টিতে ক্যাস্ত্রো পরিবারের ছয় দশকের নেতৃত্বের অবসানের ঘোষণা হিসেবে দেখা হচ্ছে।

তবে তিনি কাকে উত্তরসূরি করবেন তা জানা যাবে সম্মেলনের শেষ দিন। ধারণা করা হচ্ছে, দ্বীপ রাষ্ট্রটির প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেলকে পার্টি প্রধান হিসেবে বেছে নিতে পারেন।

শুক্রবার সম্মেলনে রাউল ক্যাস্ত্রো বলেন, তিনি সাম্রাজ্যবাদবিরোধী চেতনায় উজ্জীবিত ও দৃঢ়প্রত্যয়ী তরুণ প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দিতে চান।

১৯৫৯ সালের বিপ্লবের মধ্য দিয়ে রাউলের ভাই ফিদেল ক্যাস্ত্রো কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন। ২০১১ সাল থেকে পার্টির সাধারণ সম্পাদকের পদে রয়েছেন রাউল। ২০০৬ সালে অসুস্থ হয়ে পড়েন ফিদেল ক্যাস্ত্রো। পরে ২০০৮ সালের দিকে প্রেসিডেন্টের পদ ছেড়ে ছোট ভাইকে সেখানে বসান। ২০১৬ সালে মারা যান তিনি।

করোনায় ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নানাবিধ অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কিউবা অনেকটা জর্জরিত। গত বছর দেশটির প্রবৃদ্ধি ১১ শতাংশ কমে যায়। তবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেসব নিষেধাজ্ঞা শিথিলের কথা জানিয়েছেন। সূত্র: বিবিসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা