আন্তর্জাতিক

তৃতীয় ডোজও লাগতে পারে: ফাইজার

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের টিকা নেয়ার পর ১২ মাসের মধ্যে টিকার তৃতীয় ডোজ নিতে হতে পারে বলে জানিয়েছেন ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিতে স্থানীয় সময় বৃহস্পতিবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

গত ১ এপ্রিল ধারণকৃত সাক্ষাৎকারে ফাইজার প্রধান বলেছেন, টিকার বুস্টার ডোজ নিয়ে আরও গবেষণা প্রয়োজন। করোনার প্রকোপ থেকে বাঁচতে হলে টিকা নেয়ার পর থেকে প্রতি বছরেও একটি করে বুস্টার ডোজও নিতে হতে পারে।

প্রাথমিক গবেষণায় দেখা গেছে, ফাইজারের টিকাসহ এখন পর্যন্ত কার্যকর হিসেবে প্রমাণিত অন্যান্য টিকা করোনাভাইরাসের সংক্রমণ থেকে ছয় মাস পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। তবে বিশেষজ্ঞরা বলছেন, নতুন নতুন ধরনের কারণে নিয়মিত বুস্টার প্রয়োজন হতে পারে।

বোরলা বলেন, নতুন নতুন ধরন যেভাবে গোটা বিশ্বে সংক্রমণ ঘটাচ্ছে, তা রুখতে দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ থেকে ১২ মাসের মধ্যেই একটি বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজন রয়েছে। তৃতীয় ডোজের পর থেকে প্রতি বছর আবার একটি করে ডোজও নিতে হতে পারে।

তবে প্রতি বছর টিকার একটি করে ডোজ নেয়ার প্রয়োজন রয়েছে কি না এখনও সেটি নিশ্চিত নয় জানিয়ে ফাইজার বলেছে, টিকা নিয়ে গবেষণা চলছে এবং সবটাই নির্ভর করছে মহামারি এই ভাইরাসের অতিসংক্রামক নতুন নতুন ধরনগুলোর ওপর।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্রও এ ধরনের সম্ভাবনার কথা মাথায় রেখে পরিকল্পনা করছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা