আন্তর্জাতিক

ফিলিস্তিনি শিশুর চোখে গুলি করলো ইসরাইলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদি ইসরায়েলের সেনারা ফিলিস্তিনের প্রাচীন শহর হেবরনে একটি দোকানে ঢুকে নিরপরাধ এক শিশুর চোখে গুলি করে তাকে অন্ধ করে দিয়েছে। আরব নিউজের খবরে এই তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ইজ্জ আল-দিন নাদাল বাতাশ নামে ১৪ বছর বয়সী ফিলিস্তিনি ওই শিশুটি তার ১৩ বছর বয়সী চাচাত ভাইকে নিয়ে হেবরনের এবটি দোকানে অবস্থান করছিল। এ সময় ইসরাইলি সেনারা সেখানে ঢুকে কোনো কারণ ছাড়াই বাতাশের চোখে গুলি করে।

তাকে উদ্ধার করে হেবরনের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জেরুজালেমে বড় কোনো হাসপাতালে নিয়ে ভর্তির পরামর্শ দেন। পরে তাকে জেরুজালেম চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা জানিয়েছেন, ফিলিস্তিনি এ শিশুটি এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেও আর কখনো চোখে কিছু দেখতে পারবে না।

ইজ্জ আল-দিন নাদাল বাতাশার বাবা আবদুল করিম আল-বাতাশ বলেন, ইসরাইলের একদল সেনা হেবরনে টহল দেয়ার সময় শিশুদের আটক করতে চাইলে তারা পাথর নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় উত্তেজিত সেনারা আদালুসিয়া মার্কেটের ওই দোকানটিতে গত শুক্রবার কেনাকাটা করতে যাওয়া তার ছেলের চোখে গুলি করে।

তিনি বলেন, আমার ছেলে তাদের সঙ্গে কোনো সংঘর্ষে জড়ায়নি। সে তার চাচাতো ভাইকে নিয়ে দোকানে কেনাকাটার জন্য এসেছিল। কিন্তু ইহুদিবাদি দেশটির সেনার গুলিতে শিশুটি চিরতরে অন্ধ হয়ে গেল।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা